R P Singh Becomes Father: বাবা হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং

বাবা হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং। টুইটারে এই সুখবর দেন তিনি। সিং লেখেন, "ইশ্বরের অনুগ্রহে, দেবাংশি ও আমি আমাদের ছেলের জন্মের কথা ঘোষণা করে আনন্দিত।"

R P Singh Becomes Father: বাবা হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং
আরপি সিং

বাবা হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আরপি সিং (R P Singh)। টুইটারে এই সুখবর দেন তিনি। সিং লেখেন, "ইশ্বরের অনুগ্রহে, দেবাংশি ও আমি আমাদের ছেলের জন্মের কথা ঘোষণা করে আনন্দিত।"

২০১৮ সালের সেপ্টেম্বরে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন আর পি সিং। দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট, একদিনের আন্তর্জাতিক এবং টি-টোয়েন্টি মিলিয়ে তাঁর ঝুলিতে রয়েছে ১২৪টি উইকেট। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন তিনি। আইপিএল-এ ৮২ ম্যাচে তাঁর সংগ্রহ ৯০টি উইকেট। রুদ্র প্রতাপ সিং ভারতের জার্সি গেয়ে শেষ আন্তর্জাতিক খেলেছিলেন ২০১১ সালের ১৬ সেপ্টেম্বর। আরও পড়ুন: Hardik Pandya Blessed With Baby Boy: বাবা হলেন ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া

কয়েকদিন আগে ছেলের বাবা হয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তাঁর স্ত্রী নাতাসা স্তানকোভিচ (Nataša Stanković)  ৩০ জুলাই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। টুইটারে খুশির খবর দিয়ে হার্দিক লেখেন, "আমাদের পুত্র সন্তান হয়েছে। সবার আশীর্বাদ চাইছি।"

(The above story first appeared on LatestLY on Sep 03, 2020 08:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).