Fake IND vs PAK Scorecard: ভারত-পাক ম্যাচের আগেই ভারতের দলের জয় নিয়ে ভুয়ো স্কোরকার্ড প্রকাশ
খেলার একদিন আগে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যাচ্ছে ভারত নাকি ৪ উইকেটে ৩৩৪ রান করবে যেখানে বিরাট কোহলি অপরাজিত থাকবেন ১১৯ রানে
আজ ২০২৩ আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ। বিশ্বের তথা ভারতের সবচেয়ে বড় স্টেডিয়ামে এক লক্ষের চেয়ে বেশী আসন সম্পন্ন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ম্যাচ সব রেকর্ড ভেঙ্গে দেবে আশা করা হচ্ছে। যখন এই ম্যাচ নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভুয়ো স্কোরবোর্ড। খেলার একদিন আগে নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যাচ্ছে ভারত নাকি ৪ উইকেটে ৩৩৪ রান করবে যেখানে বিরাট কোহলি অপরাজিত থাকবেন ১১৯ রানে এবং পাকিস্তানের হয়ে শাহিন শাহ আফ্রিদি ৮৪ রান দিয়ে মাত্র ২ উইকেট নিয়েছেন। এরপর পাকিস্তান ব্যাট করতে নেমেছে এবং ৪৫.৪ ওভারেই ২৩৭ রানে অলআউট হয়ে গিয়েছে, যেখানে একমাত্র ভালো খেলেছেন মহম্মদ রিজওয়ান যিনি ৫৪ রান করেছেন এবং ভারতের সেরা বোলার নাকি সিরাজ যিনি মাত্র ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। IND vs PAK, ICC ODI World Cup Live Streaming: পাকিস্তানের বিপক্ষে অষ্টম বিশ্বকাপ জয় কি তুলতে পারবে রোহিতরা নাকি ইতিহাস পাল্টাবে বাবরের দল; সরাসরি দেখবেন যেখানে
দেখুন ভুয়ো স্কোরবোর্ড
— Out Of Context Cricket (@GemsOfCricket) October 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 14, 2023 12:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

