ENG vs AUS T20I: কাল অজিদের প্রথম টি২০ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডে তিনটি বড় চমক, নেতৃত্বে সল্ট
আগামিকাল, বুধবার থেকে সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি -টোয়েন্টি সিরিজ। চোট থাকা জোস বাটলারের বিরুদ্ধে এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ফিল সল্ট।
কাল, অজিদের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড। কলকাতা নাইট রাইডার্সের তরকা ফিল সল্ট এই সিরিজে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবেন। সল্টের দলে তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করছেন। তাদের মধ্যে সবচেয়ে বেশী নজর থাকবে ২৩ বছরের উইকেটকিপার-ব্যাটার জর্ডন কক্স। কক্সের ব্যাটের হাতটা দারুণ। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে বাঁ হাতি ব্যাটার-অলরাউন্ডার জ্যাকব বেথেলের।
একটা টেস্ট খেলা পেসার অলরাউন্ডার জেমি ওভারটন প্রথমবার দেশের জার্সিতে টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। ইংল্যান্ডের তারকা স্পিনার আদিল রশিদ তুরুপের তাস হতে পারেন। অধিনায়ক সল্ট, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরানদের ওপর অতিরিক্ত দায়িত্ব থাকবেন। স্কটল্যান্ডে সিরিজ জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অস্ট্রেলিয়া নামবে মিচেল মার্শের অধিনায়কত্বে। আরও পড়ুন-শেষ পাতে লঙ্কার ঝালে জিভ পুড়ল ব্রিটিশদের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
We've named our XI to kick off our IT20 series with Australia 📝
Three debutants 🫡#ENGvAUS | #EnglandCricket
— England Cricket (@englandcricket) September 10, 2024
প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের একাদশ-
ফিল সল্ট (অধিনায়ক), উইল জ্যাকস, জর্ডন কক্স, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, স্যাম কুরান, জেমি ওভারটন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, সাকিব মেহমুদ, রাইসি টপলে।
(The above story first appeared on LatestLY on Sep 10, 2024 05:44 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

