ENG W vs IND W 3rd T20I Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

আজ, ৪ জুলাই মুখোমুখি হবে ENG W বনাম IND W। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

ENG W vs IND W 3rd T20I Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
ENG W vs IND W, Dream11 Prediction (Photo Credit: BCCI Women/ X)

England Women National Cricket Team vs India Women National Cricket Team, Dream11 Prediction: ইংল্যান্ড মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজ ২০২৫ (T20I Series 2025)-এর তৃতীয় টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৪ জুলাই মুখোমুখি হবে ENG W বনাম IND W। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। টি-২০ সিরিজে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana), যার নামের পাশে ১২৫ রান রয়েছে এবং সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন শ্রীচরণি (Shree Charani), যার দখলে রয়েছে ৬ উইকেট। অন্যদিকে, ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৭৯ রান করেছেন ন্যাটালি সিভার (Natalie Sciver) এবং সবচেয়ে বেশি ৫ উইকেট নিয়েছেন লরেন বেল (Lauren Bell)। Smriti Mandhana: স্মৃতি মন্ধনার নজির গড়া সেঞ্চুরিতে বড় জয় ভারতের, ২ বছর দেশের মাটিতে টি২০ হার ইংল্যান্ডের

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচ ২০২৫

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, লন্ডনের কেনিংটন ওভালে ম্যাচের সময় আবহাওয়া গরম থাকবে। তবে আকাশ বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকার সম্ভাবনা রয়েছে। খেলা চলাকালীন তাপমাত্রা ১৯° সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং ম্যাচের সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২৫%।

পিচ রিপোর্টঃ লন্ডনের কেনিংটন ওভালের পিচ সাধারণত ব্যাটিংয়ের জন্য ভালো বলেই পরিচিত। এই পিচ বোলারদের তেমন সাহায্য করে না। এখানে শুধুমাত্র দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচ খেলা হয়েছে, যেখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৭৪। তবে মহিলাদের হান্ড্রেডের শেষ ৯টি গেমের মধ্যে মোট ৫টি ম্যাচে এখানে ১৪০+ স্কোর হয়েছে।

টসঃ লন্ডনের কেনিংটন ওভালের পিচে ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়। এখানে পেসারদের উইকেট পেতে হলে লাইন লেন্থে নির্ভর করতে হবে, এছাড়া স্পিনারদের ভরসা হয় আঙুলের কেরামতি। তাই টসে জিতে প্রথমে ব্যাট করা এখানে ভালো সিদ্ধান্ত হতে পারে।

ইংল্যান্ড মহিলা বনাম ভারত মহিলা তৃতীয় টি২০ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: রিচা ঘোষ

ব্যাটসম্যান: স্মৃতি মান্ধানা, জেমিমা রডরিগেজ, ট্যামি বিউমন্ট

অলরাউন্ডার: অমনজোত কৌর, দীপ্তি শর্মা, অ্যালিস ক্যাপসি

বোলার: সোফি এক্লেস্টোন, লরেন বেল, শ্রী চরণী, রাধা যাদব

অধিনায়ক অপশন: ট্যামি বিউমন্ট/ স্মৃতি মান্ধানা

সহ-অধিনায়ক অপশন: জেমিমা রডরিগেজ/ লরেন বেল

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).