ENG vs SL 2nd Test, Day 2 Live Streaming: ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্ট দ্বিতীয় দিন, কোথায় সরাসরি দেখবেন ভারতে
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়। ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে
England National Cricket Team vs Sri Lanka National Cricket Team, 2nd Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল আজ (৩০ আগস্ট) থেকে লর্ডসে দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় দিনে মুখোমুখি হবে। বৃহস্পতিবার লর্ডসে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে জো রুটের ৩৩তম টেস্ট সেঞ্চুরিতে শ্রীলঙ্কার বিপক্ষে শক্ত অবস্থান গড়ে তুলেছে ইংল্যান্ড। রুট যখন ব্যাট করতে নামেন তখন ইংল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৪২ রান এরপর তিনি টিকে থেকে ১৪৩ রান করে ইংল্যান্ডের স্কোর ৭ উইকেটে ৩৫৮ রান নিয়ে যান। 'হোম অফ ক্রিকেট'-এ রুটের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি ছাড়া ইংল্যান্ডের আর কোনো টপ অর্ডার ব্যাটসম্যান বেশি রান করতে পারেনন, বেন ডাকেটের ৪০ রানে ছাড়া ১৯ ওভারে ৯২ রানের সপ্তম উইকেট জুটিতে রুটকে চমৎকার সঙ্গ দেওয়ার পর ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন ৭৪ রানে অপরাজিত থেকে আজকের দিনের খেলা শুরু করবে। Joe Root Dedicated Century to Graham Thrope: লর্ডসের রেকর্ড শতক সদ্য প্রয়াত গ্রাহাম থর্পকে উৎসর্গ করলেন জো রুট
লর্ডসে জো রুটের শতক
We are witnessing greatness 🐐
Watch the best of the action from a special day at Lord's 👇
— England Cricket (@englandcricket) August 29, 2024
শ্রীলঙ্কার একাদশঃ দিমুথ করুণারত্নে, নিশান মাদুষ্কা, পাথুম নিসাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দীনেশ চান্দিমাল, ধনঞ্জয় ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (উইকেটরক্ষক), প্রবাথ জয়সুরিয়া, অসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, মিলান প্রিয়নাথ রথনায়কে।
ইংল্যান্ড একাদশঃ বেন ডাকেট, ড্যানিয়েল লরেন্স, ওলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, অলি স্টোন, শোয়েব বশির।
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ?
৩০ আগস্ট লন্ডনের লর্ডসে (Lord's, London) দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিনের ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে (Sony-LIV App)।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

