ENG vs IND 4th Test, Day 4 Live Streaming: ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্ট, চতুর্থ দিনের ম্যাচ, ভারতে সরাসরি দেখবেন যেখানে
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
England National Cricket Team vs India National Cricket Team, 4th Test Live Streaming: ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বনাম ভারত জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর চতুর্থ টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৬ জুলাই চতুর্থ দিনে মুখোমুখি হবে ENG বনাম IND। ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হলে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ২২৫ রান করে। তৃতীয় দিনে ইংলিশ টিমের প্রথম ইনিংসে স্কোর ৫৪৪ রান। তৃতীয় দিনের খেলার শেষে ইংল্যান্ডের লিড ১৮৬ রানে। যেখানে জো রুট (Joe Root) ১৫০ রানের ইনিংস খেলেন, অন্যদিকে বেন স্টোকস (Ben Stokes) ৭৭ রানে এখনও ক্রিজে। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) এবং রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ২টি করে উইকেট নেন। ভারতকে ম্যাচে টিকে থাকতে হলে অলৌকিক ঘটনাই প্রয়োজন। Joe Root: পন্টিংকে টপকে টেস্টে সর্বাধিক রানের রেকর্ডে রুটের সামনে এখন শুধুই সচিন
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫
Stumps on Day 3 in Manchester 🏟️
3⃣ wickets in the final session for #TeamIndia 👌👌
England 544/7 in the 1st innings, lead by 186 runs.
Scorecard ▶️ https://t.co/L1EVgGu4SI#ENGvIND pic.twitter.com/Q6rQDxioLO
— BCCI (@BCCI) July 25, 2025
ইংল্যান্ডের একাদশ- জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।
ভারতের একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অংশুল কম্বোজ।
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্ট ম্যাচ ২০২৫-এর সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
২৬ জুলাই ম্যানচেস্টারের এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে (Emirates Old Trafford, Manchester) আয়োজিত হবে ইংল্যান্ড বনাম ভারত চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ?
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে Sony Sports Ten 1, Sony Sports Ten 3, Sony Sports Ten 4 এবং Sony Sports Ten 5 চ্যানেলে। এছাড়া বিনামূল্যে দেখা যাবে ডিডি স্পোর্টসে (DD Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ
ইংল্যান্ড বনাম ভারত, চতুর্থ টেস্টের চতুর্থ দিনের ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে Jio Hotstar অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Aug 15, 9983 05:53 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

