ENG vs BAN 2nd T20I Live Streaming in India: ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায়।
আজ ১২ মার্চ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের ১৫৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সহজেই ৬ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় দিয়ে সাকিব-আল-হাসানদের দল ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত করার চেষ্টা করবে। অন্যদিকে ইংল্যান্ড চাইবে ১-১ সমতায় সিরিজ জিতে নির্ণায়ক ম্যাচ খেলতে। ইংল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ সফরে এসে সবে মাত্র একদিবসীয় সিরিজ ম্যাচ খেলেছে যা ২০২২-২৩ আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। ২০১৬ সালের পর ইংল্যান্ডের প্রথম বাংলাদেশ সফর। প্রথম দুটি ম্যাচ জিতেছিল ইংল্যান্ড এবং একদিবসীয় সিরিজের শেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
Modhumoti Bank Limited T20i Series: Bangladesh vs England: 2nd T20i
Watch the Match Live on: Gazi TV, T-Sports, Rabbithole, TOFFEE#BCB | #Cricket | #BANvENG pic.twitter.com/gX9rMygZgl
— Bangladesh Cricket (@BCBtigers) March 11, 2023
কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ?
১২ মার্চ,মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ( Shere Bangla National Stadium, Dhaka) ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ?
ইংল্যান্ডের বাংলাদেশ সিরিজের, ইংল্যান্ড বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
ভারতে খেলা সম্প্রচার করবে ফ্যানকোড (FanCode)। এয়ারটেল টিভি (Airtel Tv) এবং জিও টিভি (Jio Tv) মোবাইল ব্যবহারকারীদের টি-২০ ক্রিকেট লিগ সম্পর্কে আপডেট পেতে সহায়তা করবে।
(The above story first appeared on LatestLY on Mar 12, 2023 09:39 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

