Durban Super Giants vs MI Cape Town, SA20 Live Streaming: ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউন, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন এসএ২০ ২০২৩-এর ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউন জেনে নিন
আজ ২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার এসএ২০ (SA20)-এর ২৩ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ডারবানের সুপার জায়ান্টস (Durban Super Giants) ও এমআই কেপ টাউন (MI Cape Town)। ডারবানের কিংসমিডে (Kingsmead, Durban) ম্যাচটি অনুষ্ঠিত হবে। কুইন্টন ডি ককের (Quinton de Kock) নেতৃত্বাধীন সুপার জায়ান্টরা আট পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে। আর একটি হার তাদের প্লে-অফে অগ্রসর হওয়া কঠিন করে তুলবে। আগের ম্যাচে জোবার্গ সুপার কিংসের (Joburg Super Kings) কাছে আট উইকেটে হেরেছে। অন্যদিকে, রশিদ খানের (Rashid Khan) নেতৃত্বে কেপটাউন ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। প্রথম চারে যেতে হলে জিততে হবে আজ। আগের ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের (Pretoria Capitals) কাছে হেরেছিল তারা।
কবে, কোথায় আয়োজিত হবে ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউনের খেলা?
২ ফেব্রুয়ারি, ডারবানের কিংসমিডে (Kingsmead, Durban) ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউনের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউনের খেলা?
এসএ২০ ২০২৩-এর ডারবান সুপার জায়ান্টস বনাম এমআই কেপ টাউনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ০০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)। অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema App) অ্যাপে
#SA20 is back! 🤙
Round 2, here we go 🔥@MICapeTown 🆚 @DurbansSG
Catch the LIVE action TODAY at 8:30 PM 👉 only on #JioCinema, #Sports18 & @ColorsTvTamil 📺 📲#SA20onJioCinema #SA20onSports18 | @SA20_League pic.twitter.com/E4o9yB3RJM
— JioCinema (@JioCinema) February 2, 2023
(The above story first appeared on LatestLY on Feb 02, 2023 04:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

