Dubai Capitals vs Sharjah Warriors, ILT20 Live Streaming: দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচ জেনে নিন
আন্তর্জাতিক লিগ টি-২০ ২০২৩ (International League T20)-এর ১০ নম্বর ম্যাচে শারজাহ ওয়ারিয়র্সের (Sharjah Warriors) মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস (Dubai Capitals)। ২১ জানুয়ারি শনিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবুধাবি নাইট রাইডার্সকে (Abu Dhabi Knight Riders) ৭৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে দুবাই ক্যাপিটালস (Dubai Capitals)। তবে পরপর দু'বার হেরে চার নম্বরে নেমে এসেছে তারা। অন্যদিকে শারজা ওয়ারিয়র্সের পারফরম্যান্স খুবই করুণ। ব্যাটিং ইউনিট বা বোলিং আক্রমণ কেউই একজোট হয়ে কিছু করতে পারেনি, ফলে পর পর তিনবার হারতে হয়েছে তাদের। তাদের নিজেদের খেলাকে গুছিয়ে আনতে হবে তাহলেই মরসুমের প্রথম জয় লাভ করতে পারবে তারা।
কবে, কোথায় আয়োজিত হবে দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্স?
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্স?
আন্তর্জাতিক লিগ ২০২৩-এর দুবাই ক্যাপিটালস বনাম শারজাহ ওয়ারিয়র্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।
A must win clash is headed your way!
Catch #DCvSW open the #BawaalBingeWeekend with Cricket Safari from 3:00 PM and the match from 3:30 PM.#CricketOnZee #HarBallBawaal #DPWorldILT20 pic.twitter.com/PgILd1q7F1
— Zee Cricket (@ilt20onzee) January 21, 2023
(The above story first appeared on LatestLY on Jan 21, 2023 02:31 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

