Dubai Capitals vs Gulf Giants, ILT20 Live Streaming:দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টসের ম্যাচ জেনে নিন

Dubai Capitals vs Gulf Giants, ILT20 Live Streaming:দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Gulf Giants (Photo Credit: Gulf Giants/ Twitter)

১৯ জানুয়ারি আন্তর্জাতিক লিগ ২০২৩ (International League 2023)-এর ৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস (Dubai Capitals) ও গালফ জায়ান্টস (Gulf Giants)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। জেমস ভিন্সের (James Vince) নেতৃত্বাধীন জায়ান্টরা এই ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। অন্যদিকে রভম্যান পাওয়েলের (Rovman Powell) নেতৃত্বে আবুধাবি নাইট রাইডার্সকে (Abu Dhabi Knight Riders) ৭৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে যাত্রা শুরু করে ক্যাপিটালস। তবে গত ১৬ জানুয়ারি জায়ান্টদের কাছে ৬ উইকেটে হার তাদের কিছুটা পিছিয়ে দেয়। অধিনায়ক পাওয়েল ৩৮ ও সিকান্দার রাজা ৩০ রান করেন। এরপর এক ওভার বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জায়ান্টরা।

কবে, কোথায় আয়োজিত হবে দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস?

শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টস?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর দুবাই ক্যাপিটালস বনাম গালফ জায়ান্টসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 19, 2023 02:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).