Dubai Capitals vs Desert Vipers, ILT20 Live Streaming: দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এরদুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ জেনে নিন

Dubai Capitals vs Desert Vipers, ILT20 Live Streaming: দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
Dubai Capitals (Photo Credit: Dubai Capitals/ Twitter)

২৮ জানুয়ারি বৃহস্পতিবার আন্তর্জাতিক লিগ ২০২৩-এর (International League 2023) ২০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে দুবাই ক্যাপিটালস (Dubai Capitals) ও ডেজার্ট ভাইপারস (Desert Vipers)। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) অনুষ্ঠিত হবে ম্যাচটি। শারজাহ ওয়ারিয়র্সের (Sharjah Warriors) বিরুদ্ধে আগের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হওয়ার পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্যাপিটলসরা। অন্যদিকে প্রতিপক্ষ ডেজার্ট ভাইপারস পয়েন্ট টেবিলের ওপরের দিকেই অবস্থান করছে এবং ক্যাপিটালসের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্য নিয়ে মাঠে নামতে চাইবে। এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের মধ্যে চারটি জয় পেয়েছে তারা, তাঁদের একমাত্র হার গালফ জায়ান্টসের বিরুদ্ধে।

কবে, কোথায় আয়োজিত হবে দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারসের খেলা?

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কখন থেকে শুরু হবে দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারস?

আন্তর্জাতিক লিগ ২০২৩-এর দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 28, 2023 01:58 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).