Deccan Gladiators vs Delhi Bulls, T10 League Live Streaming: ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ, সরাসরি দেখুন
ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়
আবুধাবি টি-১০ ২০২৩-এর তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স ও দিল্লি বুলস। নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে আগের ম্যাচে ২২ রানে জয় পাওয়া গ্ল্যাডিয়েটর্সের এই মরসুমের শুরুটা ইতিমধ্যেই দারুণ হয়েছে। টম কোহলার-ক্যাডমোর প্রথম ইনিংসে দলকে ভালো শুরু এনে দেন। মাত্র ৩৩ বলে ৬৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরফলে ১০ ওভারে আট উইকেট হারিয়ে ১১৮ রান তুলতে সক্ষম হয় দলটি। ম্যাচের দ্বিতীয়ার্ধে জহুর খানের বোলিং ছিল বেশ গুরুত্বপূর্ণ। দুই ওভারে মাত্র ১২ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তিনি। এরফলে ৬ উইকেটে ৯৬ রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ। অন্যদিকে, আবুধাবি টি-১০ ২০২৩-এ দিল্লি বুলস এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি। আসন্ন আসরের শুরুতেই গ্ল্যাডিয়েটর্সকে চমকে দিয়ে টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চাইবে তারা। Sheffield Shield: বিপদ থেকে দলকে উদ্ধার! শেফিল্ড শিল্ডের ইতিহাসে তৃতীয় দ্রুততম শতরান উইকেটকিপার স্যাম হার্পারের
Time to take the bull by the horns ⚔️
The defending champs👑 take on the @DelhiBullsT10 today in game 3 of the #ADT10 Season 7️⃣. #DeccanDilSe 🏆🏆🏆#DakshinKiDahaad #HumHaiDakshin #CricketsFastestFormat #AbuDhabiT10 #InAbuDhabi @T10League @FabianAllen338 @tomkohlerreal pic.twitter.com/Wl7Gpjfa36
— Deccan Gladiators (@TeamDGladiators) November 29, 2023
ডেকান গ্ল্যাডিয়েটর্স স্কোয়াড: টম কোহলার-ক্যাডমোর, নিকোলাস পুরান (উইকেটরক্ষক/অধিনায়ক), আন্দ্রে ফ্লেচার, আন্দ্রে রাসেল, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, ড্যানিয়েল লরেন্স, লুক উড, ট্রেন্ট বোল্ট, জহুর খান, মহম্মদ জাহিদ, নুয়ান তুষারা, নব পাবরেজা, খাজা নাফে, ওয়াকার সালামখেল, জোশুয়া লিটল, জহির খান, জো ক্লার্ক।
দিল্লি বুলস স্কোয়াড: কুইন্টন ডি কক (অধিনায়ক/উইকেটরক্ষক), জনসন চার্লস, জেমস ভিন্স, রাইলি রুশো, আম্বাতি রায়ডু, রোভম্যান পাওয়েল, ডোয়েন ব্রাভো, দুনিথ ওয়েলালাগে, ফজলহাক ফারুকী, নবীন-উল-হক, উসামা মীর, আব্বাস আফ্রিদি, উসমান খান, আলী আবিদ, সুফিয়ান মুকিম, মহম্মদ রোহিদ খান, রিচার্ড গ্লিসন।
কবে, কোথায় আয়োজিত হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ?
২৯ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস।
কখন থেকে শুরু হবে ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ?
ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি টিভিতে ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ
সরাসরি অনলাইন ডেকান গ্ল্যাডিয়েটর্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।
(The above story first appeared on LatestLY on Nov 29, 2023 03:57 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

