IPL 2022: আইপিএল খেলার জন্য ডেভিড ওয়ার্নার, প্যাট কামিন্সদের ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল (IPL 2022) খেলার জন্য ডেভিড ওয়ার্নার (David Warner), প্যাট কামিন্স (Pat Cummins), জশ হ্যাজলেউড (Josh Hazlewood) এবং গ্লেন ম্যাক্সওয়েলকে (Glenn Maxwell) ছাড়পত্র দিল ক্রিকেট অস্ট্রেলিয়া (Cricket Australia)। এর মানে হল সংশ্লিষ্ট ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সাদা বলের সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন না।

পাকিস্তান সফরে গিয়ে অস্ট্রেলিয় ৪ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সীমিত ওভারের সিরিজ শুরু হবে ২৯ মার্চ থেকে। চলবে ৫ এপ্রিল পর্যন্ত। অন্যদিকে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মার্চের শেষে শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: Deepak Chahar: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার
ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি সূত্র জানিয়েছে, "হ্যাঁ, আমরা আমাদের খেলোয়াড়দের নিজ নিজ দলে যোগ দেওয়ার জন্য ৬ এপ্রিল থেকে ছেড়ে দিয়েছি। পাকিস্তান সফর শেষ হওয়ার পরেই খেলোয়াড়দের পাওয়া যাবে।"
(The above story first appeared on LatestLY on Feb 23, 2022 11:06 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).