Dambulla Aura vs Colombo Strikers, LPL Live Streaming: ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)

২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়

Dambulla Aura vs Colombo Strikers, LPL Live Streaming: ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)
Babar Azam (Photo Credit: Colombo Strikers/ Twitter)

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর ১৬ নম্বরে ম্যাচে আজ ১২ আগস্ট মুখোমুখি হবে ডাম্বুলা আউরা ও কলম্বো স্ট্রাইকার্স। কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। কুশল মেন্ডিসের নেতৃত্বাধীন আউরা ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। ১১ আগস্ট, শুক্রবার গালে টাইটানসকে সাত উইকেটে হারানোর পর তারা আজ ফের মাঠে নামবে। ১৩৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪ বল বাকি থাকতেই ঘরের মাঠে রোমাঞ্চিত জয় পায় ডাম্বুলা আউরা। আভিস্কা ফার্নান্দো ৪৯ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে বাবর আজমের নেতৃত্বাধীন কলম্বো স্ট্রাইকার্স চার পয়েন্টে রয়েছে। আগের ম্যাচে জাফনা কিংসের কাছে ৬ উইকেটে হেরেছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে সক্ষম হয় কলম্বো স্ট্রাইকার্স। কিন্তু ৩৩ বল বাকি থাকতেই স্টাইকার্সদের বিপক্ষে জয় তুলে নেয় জাফনা। কলম্বোর পিচ প্রথম লেগে প্রথমে ব্যাট করতে নেমে দলকে সাহায্য করেছে। তাই আগে ব্যাট করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে, শনিবার কলম্বোয় বৃষ্টির সম্ভাবনা প্রায় ৭০ শতাংশ। Jaffna Kings vs B-Love Kandy, LPL Live Streaming: জাফনা কিংস বনাম বি-লাভ ক্যান্ডি, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)

ডাম্বুলা আউরাঃ আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, কুশল পেরেরা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যালেক্স রস, হেডেন কের, বিনুরা ফার্নান্দো, জেনিথ লিয়ানগে, হাসান আলী, নূর আহমদ।

কলম্বো স্ট্রাইকার্সঃ পাথুম নিসাঙ্কা, বাবর আজম (অধিনায়ক), নুয়ানিদু ফার্নান্দো, ইফতিকার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, লাহিরু উদারা (উইকেটকিপার), চামিক করুনারত্নে, রমেশ মেন্ডিস, নাসিম শাহ, লক্ষণ সান্দাকান, মাথেশা পাথিরানা।

কবে, কোথায় আয়োজিত হবে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ? 

১২ আগস্ট কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে (R.Premadasa Stadium, Colombo) লঙ্কা প্রিমিয়ার লীগে মুখোমুখি হবে ডাম্বুলা আউরা ও কলম্বো স্ট্রাইকার্স।

কখন থেকে শুরু হবে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ?

২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ৮টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ?

২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচটি ভারতে এবং বাংলাদেশে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স, লঙ্কা প্রিমিয়ার লীগ?

২০২৩ লঙ্কা প্রিমিয়ার লীগে ডাম্বুলা আউরা বনাম কলম্বো স্ট্রাইকার্স ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Aug 12, 2023 03:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).