CSK Felicitated Oscar-Winning Crew: অস্কার জয়ী 'Elephant Whisperers' পরিচালক কার্তিকি গনজালভেস, বোমম্যান, বেলিকে সংবর্ধনা চেন্নাই সুপার কিংসের

মুদুমালাই টাইগার কনজারভেশন ফাউন্ডেশনকে একটি চেকও দেওয়া হবে

MS Dhoni & His Daughter Ziva with Elephant Whisperers Cast (Photo Credit: Chennai Super Kings/ Twitter)

চেন্নাই সুপার কিংস এক বিশেষ অনুষ্ঠানে রিয়েল লাইফ হিরো বোমান ও বেলি এবং অস্কারজয়ী পরিচালক কার্তিকি গনজালভেসকে সংবর্ধনা দেয়। এমএ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলনের পর চেন্নাইয়ের জার্সি উপহার দিলেন অধিনায়ক এমএস ধোনি। সেখানে উপস্থিত ছিল ধোনি কন্যা জিভাও। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগে চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে ক্রিকেটার দম্পতিকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। চেন্নাই সুপার কিংসের মালিক রূপা গুরুনাথ, চেন্নাই সুপার কিংস ক্রিকেট লিমিটেডের সিইও কে এস বিশ্বনাথনের সঙ্গে স্মারক তুলে দেবেন। হাতির কল্যাণে সিএসকের তরফ থেকে মুদুমালাই টাইগার কনজারভেশন ফাউন্ডেশনকে একটি চেকও দেওয়া হবে বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিও

কে এস বিশ্বনাথন বলেন,'কার্তিকীর সঙ্গে আমাদের হাতির পরিচর্যাকারী বোম্মন ও বেলিকে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, যার মনোমুগ্ধকর গল্পকথা হৃদয়স্পর্শী গল্পকে বহুদূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। আমাদের সকলের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে, আমাদের নিজেদের লোকেরাই বিশ্বমঞ্চে পৌঁছে গেছে। এশিয়ান হাতি সংরক্ষণ করা এখন সময়ের দাবি। পাশাপাশি আমরা দুই হাতি আম্মু ও রঘুর জীবন-যাপনের ব্যয়ভার বহন করে তাদের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত।'

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement