BPL 2024-25 Live Streaming: চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশের সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে। ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে

BPL 2024-25 Live Streaming: চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪-২৫; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
Chittagong Kings vs Sylhet Strikers (Photo Credit: @SightScreenCJ/ X)

Chittagong Kings vs Sylhet Strikers, BPL 2024-25 Live Streaming: মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের ৪০তম ম্যাচে চট্টগ্রাম কিংসের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। ২ জয় ও ৯ পরাজয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সিলেট স্ট্রাইকার্স।বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ রান করেছেন জাকির হাসান। এছাড়া সিলেট স্ট্রাইকার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি তানজিম হাসান সাকিব।আগের ম্যাচে দরবার রাজশাহীর বিপক্ষে ৫ উইকেটে হেরেছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে, ৬ জয় ও ৪ পরাজয়ে চট্টগ্রাম কিংস বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম কিংসের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক গ্রাহাম ক্লার্ক ৩৫০ রান করেন। এছাড়া চট্টগ্রাম কিংসের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি খালেদ আহমেদ। আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল চট্টগ্রাম কিংস। Chittagong Kings vs Sylhet Strikers, BPL 2024-25 Dream XI Prediction: চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্সের খেলায় আজ এগিয়ে কে? একনজরে বিপিএলের Dream XI

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স

সিলেট স্ট্রাইকার্স স্কোয়াডঃ কাদিম আলেইন, সাজ্জাদুল হক, আরিফুল হক (অধিনায়ক), জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), সামিউল্লাহ শিনওয়ারি, আহসান ভাট্টি, তানজিম হাসান সাকিব, সুমন খান, রুয়েল মিয়া, জন-রাস জাগগেসার, নাহিদুল ইসলাম, টিপু সুলতান, আল-আমিন হোসেন, নিহাদুজ্জমান, রনি তালুকদার।

চট্টগ্রাম কিংস স্কোয়াডঃ পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, শামিম হোসেন, হায়দার আলী, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), লাহিরু মিলান্থা, রাহাতুল ফেরদৌস, খালেদ আহমেদ, বিনুরা ফার্নান্দো, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, মারুফ মৃধা, পারভেজ রহমান জিবন, জুবায়দ আকবরী, খাজা নাফে, উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাবিল সামাদ, আরাফাত সানি, মার্শাল আইয়ুব।

কবে, কোথায় আয়োজিত হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?

৩০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশের সময় সন্ধ্যা ৬ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?

চট্টগ্রাম কিংস বনাম সিলেট স্ট্রাইকার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।

(The above story first appeared on LatestLY on Jan 30, 2025 01:06 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).