Bhilwara Kings vs Gujarat Giants, LLC Live Streaming: ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে

ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়

Bhilwara Kings vs Gujarat Giants, LLC Live Streaming: ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩; সরাসরি দেখবেন যেখানে
Bhilwara Kings vs Gujarat Giants, LLC 2023 (Photo Credit: Legends League Cricket/ X)

আজ বুধবার রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে গুজরাত জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে ভিলওয়ারা কিংস। ছয় দলের টুর্নামেন্টের প্রথম ম্যাচে কিংস মুখোমুখি হয়েছিল ভারত ক্যাপিটালসের। যেখানে অধিনায়ক ইরফান পাঠানের ১৯ বলে ৬৫ রানের বিষ্ময়কর ইনিংসে ভর করে ভিলওয়ারা কিংস ৩ উইকেটে ৪ বল বাকি থাকতেই ২২৯ রানের লক্ষ্যে পৌঁছে যায়। ভারতের প্রাক্তন অলরাউন্ডার ছাড়াও ৪০ বলে ৭০ রানের ইনিংস খেলেন জিম্বাবয়ের ব্যাটসম্যান সলোমন মিরে। অন্যদিকে, মণীপাল টাইগার্সের কাছে ১০ রানে হেরেছে গুজরাত। ১৭৪ রানের টার্গেট তাড়া করতে পারেনি পার্থিব প্যাটেলের দল। গুজরাতের হয়ে ৩১ রানে ৩ উইকেট নেন রজত ভাটিয়া। ক্রিস গেইল ও জ্যাক ক্যালিস ৪২ বলে ৭৯ রানের জুটি গড়েন। Devdutt Padikkal, IPL 2024: রাজস্থান রয়্যালস থেকে লখনউ সুপার জায়ান্টসে দেবদত্ত পাডিক্কল

গুজরাত জায়ান্টসের স্কোয়াড: ক্রিস গেইল, জ্যাক ক্যালিস, রিচার্ড লেভি, কেভিন ও ব্রায়েন, পার্থিব প্যাটেল (অধিনায়ক/উইকেটরক্ষক), চিরাগ খুরানা, রজত ভাটিয়া, ট্রেন্ট জনস্টন, রায়াদ এমরিট, সরবজিত্ লাড্ডা, ঈশ্বর চৌধুরী, সুলেমান বেনন, এলটন চিগুম্বুরা, এস শ্রীসন্থ, লিয়াম প্লাঙ্কেট, বেন লাফলিন, অভিমন্যু মিঠুন, অভিষেক ঝুনঝুনওয়ালা, দিশান্ত ইয়াগনিক, সিকুগে প্রসন্ন, নাথান রিয়ার্ডন, ডেন পিট, আহমেদ রাজা।

ভিলওয়ারা কিংসের স্কোয়াড: লেন্ডল সিমন্স, সলোমন মিরে, তিলকরত্নে দিলশান (উইকেটরক্ষক), রবিন বিস্ট, ইউসুফ পাঠান, ইরফান পাঠান (অধিনায়ক), ক্রিস্টোফার বার্নওয়েল, জেসাল কারিয়া, ইকবাল আব্দুল্লাহ, অনুরীত সিং, রাহুল শর্মা, টিম মুরতাগ, শেন ওয়াটসন, প্রসপর উৎসেয়া, ধম্মিকা প্রসাদ, উইলিয়াম পোর্টারফিল্ড, রায়ান জে সাইডবটম, পিনল শাহ।

কবে, কোথায় আয়োজিত হবে ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

২২ নভেম্বর রাঁচির জেএসসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে (JSCA International Stadium Complex, Ranchi) ২০২৩ লেজেন্ডস লীগ ক্রিকেট ম্যাচে মুখোমুখি হবে ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস।

কখন থেকে শুরু হবে ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ?

ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে ভিলওয়ারা কিংস বনাম গুজরাত জায়ান্টস, লেজেন্ডস লীগ ক্রিকেট ২০২৩ ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) এবং ফ্যানকোড অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Nov 22, 2023 04:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).