BBL Live Streaming in India: সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্স জেনে নিন

BBL Live Streaming in India: সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

১৩ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৯ নম্বর ম্যাচে সিডনি থান্ডারের (Sydney Thunder) মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম, সিডনিতে (Sydney Showground Stadium, Sydney) ম্যাচটি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের বিরুদ্ধে পর্থ স্কর্চার্সের টানা তৃতীয় জয় আশা করবে। সাত জয় ও দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। শেষ দু'ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে স্করচার্স। শেষ দুই ম্যাচে যথাক্রমে সাত ও আট উইকেটে ব্রিসবেন হিটকে হারায় দলটি। অন্যদিকে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে সিডনি থান্ডার। লিগে পাঁচ ম্যাচ খেলে চারটিতে হেরেছে তারা। শুক্রবার জয়ের পথে ফিরতে মরিয়া দলটি। লিগের শেষ ম্যাচে সিডনি সিক্সার্সের কাছে সাত উইকেটে হেরেছে তারা।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৩ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৩৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়াম, সিডনিতে (Sydney Showground Stadium, Sydney) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১ঃ০০-টায় খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 13, 2023 10:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).