BBL Live Streaming in India: সিডনি থান্ডার বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder) ও অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। ভারতীয় সময় অনুসারে (IST) দুপুর ২ঃ৪৫-এ খেলা শুরু হবে।

BBL Live Streaming in India: সিডনি থান্ডার বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
Sydney Thunder vs Adelaide Strikers (Photo Credit: Sydney Thunder and Adelaide Strikers/ Twitter)

আজ ১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder) ও অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে হবে এই রোমাঞ্চকর ম্যাচ। মেলবোর্ন স্টার্সকে ((Melbourne Stars) এক উইকেটে হারিয়ে বিবিএলের চলতি আসরে দুর্দান্ত শুরু করেছে সিডনি থান্ডার। চার ওভারে ২৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন গুরিন্দর সান্ধু (Gurinder Sandhu)। এছাড়া ১৬ বলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলে দলকে জয়ের দোরগড়ায় পৌঁছে দেন তিনি। অ্যাডিলেড স্ট্রাইকার্স ও তাদের প্রথম খেলায় জয়লাভ করে। ম্যাথু শর্ট (Matthew Short) ৫৩ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। অ্যাডিলেড স্ট্রাইকার ৫১ রানের ব্যবধানে জয়ী হওয়ায় শর্ট ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৬ ডিসেম্বর শুক্রবার বিগ ব্যাশ লিগের ৫ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder) ও অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers)। সিডনি শোগ্রাউন্ড স্টেডিয়ামে হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) দুপুর ২ঃ৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।

(The above story first appeared on LatestLY on Dec 16, 2022 09:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).