BBL Live Streaming in India: সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কর্চার্সের ম্যাচ জেনে নিন

BBL Live Streaming in India: সিডনি সিক্সার্স বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

১৫ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৩ নম্বর ম্যাচে সিডনি সিক্সার্সের (Sydney Sixers) মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনিতে (Sydney Cricket Ground, Sydney) ম্যাচটি অনুষ্ঠিত হবে। ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ময়েজেস হেনরিকেসের (Moises Henriques) নেতৃত্বাধীন সিক্সার্স। স্টিভ স্মিথ (Steve Smith) ও নাথান লায়নকে (Nathan Lyon) দলে স্বাগত জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। সিডনি থান্ডারকে সাত উইকেটে হারিয়ে টানা দুই ম্যাচ জয়ের ধারা অব্যাহত রেখেছে সিক্সার্স, ম্যাচের সেরা হয়েছেন শন অ্যাবট (Sean Abbott)। অ্যাশটন টার্নারের (Ashton Turner) নেতৃত্বে স্করচার্স এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। টানা তিন ম্যাচ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা, আর মজার ব্যাপার হলো, প্রতিবারই তারা লক্ষ্য তাড়া করে। আগের ম্যাচে সিডনি থান্ডারকে নয় উইকেটে হারিয়েছিল তারা।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

১৫ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৩ নম্বর ম্যাচে মুখোমুখি হবে সিডনি সিক্সার্স (Sydney Sixers) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনিতে (Sydney Cricket Ground, Sydney) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ১:৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 15, 2023 08:45 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).