BBL Live Streaming in India: পার্থ স্কর্চার্স বনাম সিডনি থান্ডার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ পার্থ স্কর্চার্স বনাম সিডনি থান্ডার জেনে নিন

BBL Live Streaming in India: পার্থ স্কর্চার্স বনাম সিডনি থান্ডার, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

৪ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ২৯ নম্বর ম্যাচে পার্থ স্কর্চার্সের (Perth Scorchers) মুখোমুখি হবে সিডনি থান্ডার (Sydney Thunder)। পার্থ স্টেডিয়ামে (Perth Stadium) ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলই পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এবং নকআউটে যাওয়ার জন্য নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করবে। পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে স্করচার্স। টানা চার ম্যাচ জয়ের ধারাবাহিকতায় শীর্ষে থেকে নিজেদের স্থান ধরে রাখার পূর্ণ সম্ভাবনা রয়েছে তাদের। আগের ম্যাচে মেলবোর্ন রেনেগেডসকে (Melbourne Renegades) পাঁচ উইকেটে হারিয়েছে স্করচার্স। ক্রিস গ্রিনের (Chris Green) নেতৃত্বাধীনে থান্ডার দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে টুর্নামেন্টে। ১৫ রানে অলআউট হওয়ার পর টানা তিন ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থান্ডাররা।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

৪ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ২৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers) এবং সিডনি থান্ডার (Sydney Thunder)।  পার্থ স্টেডিয়ামে (Perth Stadium) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ৩ঃ৪৫-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 04, 2023 02:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).