BBL Live Streaming in India: পার্থ স্কর্চার্স বনাম হোবার্ট হারিকেন্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ পার্থ স্কর্চার্স বনাম হোবার্ট হারিকেন্সের ম্যাচ জেনে নিন
১৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৬ নম্বর ম্যাচে পার্থ স্কর্চার্সের (Perth Scorchers) মুখোমুখি হবে হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes)।পার্থ স্টেডিয়াম, পারথে (Perth Stadium, Perth) ম্যাচটি অনুষ্ঠিত হবে। পার্থ স্করচার্স পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে জোসে ইংলিস (Jos Inglis), ক্যামেরন ব্যানক্রফট (Cameron Bancroft), অ্যারন হার্ডির (Aaron Hardie) মতো তারকারা গুরুত্বপূর্ণ হতে পারেন। বুধবার ফেভারিট হিসেবে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, ১০ ম্যাচে ৫টি জয় নিয়ে হারিকেন্স পঞ্চম স্থানে লড়াই করছে তাই এই ম্যাচটি হোবার্ট হারিকেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে সিডনি থান্ডার্সকে পাঁচ উইকেটে হারিয়েছিল হোবার্ট। বুধবার হার তাদের প্লে-অফের আশায় বড় ধাক্কা দেবে। টিম ডেভিড (Tim David),ক্যালেব জুয়েল(Caleb Jewell), জ্যাক ক্রলিদের (Zak Crawley)-দের খেলতে হবে পার্থ স্কর্চার্সের বিরুদ্ধে। তাছাড়া বিপরীত পরিস্থিতিতে হোবার্ট হারিকেন্সকে আরও ভাল ক্রিকেট খেলতে হবে।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
১৮ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers) এবং হোবার্ট হারিকেন্স (Hobart Hurricanes)।পার্থ স্টেডিয়াম, পারথে (Perth Stadium, Perth) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) ২:১০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।
✌️ crucial points will be at stake when @ScorchersBBL face @HurricanesBBL in #BBL12 today?
Reply with ? or ? to pick your winner!
?: LIVE on #SonyLIV pic.twitter.com/sf4qjIX5bn
— Sony LIV (@SonyLIV) January 18, 2023
(The above story first appeared on LatestLY on Jan 18, 2023 09:28 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

