BBL Live Streaming in India:ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স জেনে নিন

BBL Live Streaming in India:ব্রিসবেন হিট বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স টি-২০ ম্যাচ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

২০২২-২৩ বিগ ব্যাশ মরশুমে আসন্ন ১৩ নম্বর ম্যাচে ব্রিসবেন হিট (Brisbane Heat) এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের (Adelaide Strikers) খেলা হবে। আগামী ২৩ ডিসেম্বর ব্রিসবেনের দ্য গাব্বায় (The Gabba, Brisbane) মুখোমুখি হবে দুই দল। ক্রিস লিনের (Chris Lynn) ব্যাটে ভর করে প্রথমে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। মরসুমের প্রথম দুই ম্যাচে হারের পর পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে ব্রিসবেন হিট, অন্যদিকে টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অ্যাডিলেড স্ট্রাইকার্স। স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন কলিন মুনরো (Colin Munro), বল হাতে নেতৃত্ব দেবেন মাইকেল নেসার (Michael Neser) ও মিচেল সোয়েপসন (Mitchell Swepson)। টপ অর্ডারে অ্যাডিলেড স্ট্রাইকার্সের জন্য ম্যাট শর্ট (Matt Short) ও জেক ওয়েদারাল্ড (Jake Weatherald) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। বল হাতে রশিদ খান (Rashid Khan) ও পিটার সিডল (Peter Siddle) হবেন ব্রিসবেন হিটের জন্য বিপদের কারণ।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২৩ ডিসেম্বর বিগ ব্যাশ লিগের ১৩ নম্বর ম্যাচে মুখোমুখি হবে ব্রিসবেন হিট (Brisbane Heat) এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের (Adelaide Strikers)। ব্রিসবেনের দ্য গাব্বায় (The Gabba, Brisbane) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১ঃ৩০-এ খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে ।

(The above story first appeared on LatestLY on Dec 23, 2022 01:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).