BBL Live Streaming in India:অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

কবে, কোথায়, কীভাবে দেখবেন বিগ ব্যাশ লিগ ২০২২-২৩ অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্সের ম্যাচ জেনে নিন

BBL Live Streaming in India:অ্যাডিলেড স্ট্রাইকার্স বনাম পার্থ স্কর্চার্স, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
BBL 2022-23 (Photo Credit: Sydney Sixers/ Twitter)

২০ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৮ নম্বর ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের (Adelaide Strikers) মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে (Adelaide Oval, Adelaide) ম্যাচটি অনুষ্ঠিত হবে। চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত দু'দলেরই দুরন্ত পারফরমেন্স। স্ট্রাইকারদের এখনও পর্যন্ত এগিয়ে যেতে ধারাবাহিক থাকতে হবে এবং নিশ্চিত করতে হবে যে তারা যাতে কোনও বড় ধাক্কা না পায় যা তাদের নকআউটে যাওয়ার সম্ভাবনাকে ব্যাহত করতে পারে। সিডনি সিক্সার্সের (Sydney Sixers) কাছে ৫৯ রানে হারের পর এই ম্যাচে অ্যাডিলেডের সামনে এখন স্কোরচার্সের বিরুদ্ধে বড় জয় দরকার। অ্যাডিলেড স্ট্রাইকার্স ১২ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। অন্যদিকে পার্থ স্করচার্স এই প্রতিযোগিতায় সবচেয়ে ধারাবাহিক দল এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের সুনাম প্রমাণ করেছে। ১২ ম্যাচে ৯ জয় এবং ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা।

জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

২০ জানুয়ারি বিগ ব্যাশ লিগের ৪৮ নম্বর ম্যাচে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স (Adelaide Strikers) এবং পার্থ স্কর্চার্স (Perth Scorchers)। অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে (Adelaide Oval, Adelaide) হবে এই রোমাঞ্চকর ম্যাচ। ভারতীয় সময় অনুসারে (IST) সকাল ১১:০০-টায় খেলা শুরু হবে। সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি- লিভ (Sony Liv App) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 09:24 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).