Bangladesh vs Australia 2nd T20I 2021 Live Streaming: কোথায়, কখন দেখবেন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচার
আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০-তে মুখোমুখি হচ্ছে। ঠাসা সূচিতে এক সপ্তাহের মধ্যে ৫টি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলি হবে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি।
আজ বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০-তে মুখোমুখি হচ্ছে। ঠাসা সূচিতে এক সপ্তাহের মধ্যে ৫টি টি-২০ ম্যাচ খেলবে দুই দল। ম্যাচগুলি হবে মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। তবে দর্শকদের মাঠে বসে খেলা দেখার অনুমতি দেওয়া হয়নি। সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে দিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এর আগে টেস্ট ও ওয়ানডে-তে জিতলেও টি টোয়েন্টিতে এটাই বাংলাদেশের প্রথম জয়। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিলে মাত্র ১৩১ রান। কিন্তু এই সামান্য রান তাড়া করতে নেমে বাংলাদেশী স্পিনারদের সামনে আত্মসমর্পন করে ম্যাথু ওয়েডের নেতৃত্বে খেলা অস্ট্রেলিয়া মাত্র ১০৮ রান করে অল আউট হয়ে যায়।
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-২০ ম্যাচ কোথায়, কটা থেকে শুরু হবে
মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আজ বিকেল সাড়ে ৫টা থেকে শুরু ম্যাচ।
কোন কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে এই ম্যাচ
ভারতে এই সিরিজের কোনও অফিসিয়াল ব্রডকাস্টার নেই। তাই ভারত থেকে টেলিভিশনে এই ম্যাচ সরাসরি দেখা যাবে না। তবে বাংলাদেশে এই ম্যাচ গাজি টিভি-তে সরাসরি দেখা যাবে।
অনলাইনে কীভাবে দেখা যাবে এই ম্যাচ?
ফ্যানকোড অ্যাপ ও Rabbitholebd Sports নামে একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই খেলা। বাংলাদেশে গাজি টিভি তাদের অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে এই ম্যাচ সম্প্রচার করবে।
(The above story first appeared on LatestLY on Aug 04, 2021 06:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

