T10 League Live Streaming: বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ, সরাসরি দেখুন

বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়

T10 League Live Streaming: বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ, সরাসরি দেখুন
Bangla Tigers (Photo Credit: T10 Global/ X)

আজ ২ ডিসেম্বর, শনিবার আবুধাবি টি-১০ লিগের ১৩ নম্বর ম্যাচে বাংলা টাইগার্স (Bangla Tigers) ও দিল্লি বুলস (Delhi Bulls) মুখোমুখি হবে। বাংলা টাইগার্স দুটি ম্যাচের মধ্যে ১টি জয় এবং ১টি হার নিয়ে পঞ্চম স্থানে রয়েছে। শেষ ম্যাচে ডেকান গ্ল্যাডিয়েটর্সকে ((Deccan Gladiators) বাংলা টাইগার্স ২০ রানে হারায়। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৪৩ রান করে বাংলা যেখানে নুয়ান তুষারা (Nuwan Thushara) ২টি উইকেট নেন। এরপর রান তাড়া করতে নেমে ৩ উইকেটে ১২৩ রানে থেমে যায় গ্ল্যাডিয়েটর্স। মাত্র ৩৬ বলে ৮টি চার এবং ৬টি ওভার বাউন্ডারি মেরে ৯০ রান করে ম্যাচ সেরা হন জর্ডান কক্স (Jordan Cox)। অন্যদিকে, ২ ম্যাচের ২টি জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দিল্লি বুলস। শেষ ম্যাচে চেন্নাই ব্রেভসকে (Chennai Braves) ৬৫ রানে হারায় তারা। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১২৬ রান করে দিল্লি এরপর রান তাড়া করতে নেমে ৬.৫ ওভারে মাত্র ৬১ রানে অলআউট করে দেয় দিল্লির বোলিং। T10 League Live Streaming: টিম আবু ধাবি বনাম ডেকান গ্ল্যাডিয়েটর্স, টি-১০ লিগ, সরাসরি দেখুন

কবে, কোথায় আয়োজিত হবে বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ?

২ ডিসেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) টি-১০ লিগ ম্যাচে মুখোমুখি হবে বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস।

কখন থেকে শুরু হবে বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ?

বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় টিম বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি টিভিতে টিম বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টস১৮ (Sports18) টিভি চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ

সরাসরি অনলাইন বাংলা টাইগার্স বনাম দিল্লি বুলস, টি-১০ লিগ ম্যাচ দেখতে পাবেন জিও সিনেমা (Jio Cinema) অ্যাপে।

(The above story first appeared on LatestLY on Dec 02, 2023 03:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).