Shakib Al Hasan: তৃতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসান

তৃতীয়বার বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসান। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। সোমবার শাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলে এসেছে তাঁদের তৃতীয় সন্তান। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন শাকিব নিজেই।

Shakib Al Hasan: তৃতীয় সন্তানের বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসান
শাকিব আল হাসান। (Photo Credits: Getty Images)

ঢাকা, ১৬ মার্চ: তৃতীয়বার বাবা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসান (Shakib Al Hasan)। পুত্রসন্তানের বাবা হলেন তিনি। সোমবার শাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলে এসেছে তাঁদের তৃতীয় সন্তান। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নেন শাকিব নিজেই।

ফেসবুকে এই আনন্দ সংবাদটি তিনি সকলকে জানিয়ে লেখেন, 'মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য সবাই দু'আ করবেন। সকলের জন্য ভালোবাসা, শাকিব।' আরও পড়ুন, ‘গরুপাচারে যুক্ত তৃণমূল, বাংলায় অরাজকতা চলছে’, যোগী আদিত্যনাথ

চলতি বছরের শুরুতেই তিনি এই সুখবর শুনিয়েছিলেন। পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’ আজ তাঁদের সুখবরের কথা জানিয়ে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন। সেদিনও স্ত্রীয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন। অবশেষে জল্পনার অবসান।

শিশির-শাকিবের প্রথম কন্যাসন্তানের নাম আলাইনা। দ্বিতীয় মেয়ের নাম এরাম হাসান। পুত্রসন্তানের কী নাম রাখতে চলেছেন তা এখনও জানাননি শাকিব।

(The above story first appeared on LatestLY on Mar 16, 2021 09:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).