BAN vs ZIM 1st T20I Live Streaming: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০, সরাসরি দেখবেন যেখানে

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ০০টায়

BAN vs ZIM 1st T20I Live Streaming: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০, সরাসরি দেখবেন যেখানে
BAN vs ZIM T20I Series (Photo Credit: BCB/X)

আজ ৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে প্রস্তুতির জন্য এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। আইসিসি পুরুষ টি-টোয়েন্টি দল র‍্যাঙ্কিংয়ে বেঙ্গল টাইগার্স নবম স্থানে রয়েছে, অন্যদিকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা জিম্বাবয়ে ১৩তম স্থানে রয়েছে। বিশ্বকাপ ইভেন্টটি মিস করলেও, সিকন্দর রাজার দলের কাছে এবার বিশ্বব্যাপী দর্শকদের কাছে তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ রয়েছে। সম্প্রতি তিনি আইপিএলে পঞ্জাব কিংসের দল ছেড়ে জিম্বাবয়ে যোগদান করেছেন। এছাড়া মুস্তাফিজুর রহমানও দলে যোগ দিতে চেন্নাই সুপার কিংস ছেড়েছেন। উভয় দলই এই ফর্ম্যাটে এর আগে মুখোমুখি হয় এবং বাংলাদেশ ১৩টি ম্যাচে জয় পেয়েছে এবং জিম্বাবয়ে জিতেছে মাত্র ৭টি ম্যাচে। Sikander Raza Reacts on WI 'A' Welcome: ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতি অব্যবস্থার মাঝে নেপাল ক্রিকেটের পাশে দাঁড়ালেন সিকন্দর রাজা

বাংলাদেশ দলঃ লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান, মহম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শোরিফুল ইসলাম, জাকের আলী, তানভীর ইসলাম, পারভেজ হোসেন ইমন, তানজিম হাসান সাকিব।

জিম্বাবয়ে দলঃ জোনাথন ক্যাম্পবেল, তাদিওয়ানাশে মারুমানি, ক্রেইগ আরভিন, শন উইলিয়ামস, সিকন্দর রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড গারভা, ব্লেসিং মুজারাবানি, জয়লর্ড গাম্বি, আইন্সলি এনডলোভু, ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট।

কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ?

৩ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram) প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে।

কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ?

বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ

সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ ভারত সম্প্রচার করা হবে না, বাংলাদেশে খেলা দেখা যাবে টি স্পোর্টসে(T-Sports) এবং গাজী টিভিতে (Gazi TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ

ভারতের ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইটে এবং বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, প্রথম টি-২০ ম্যাচ সরাসরি দেখা যাবে।

(The above story first appeared on LatestLY on May 03, 2024 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).