Anushka on Virat's 50th Century: শতকের রেকর্ড গড়তেই কোহলিকে 'ঈশ্বরের সন্তান' বলে সম্বোধন অনুষ্কার, দেখুন পোস্ট

তিনি লিখেছেন, 'ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার! তোমার ভালোবাসা দিয়ে আমাকে আশীর্বাদ করার জন্য তাঁর কাছে আমি কৃতজ্ঞ.....। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।'

Anushka on Virat's 50th Century: শতকের রেকর্ড গড়তেই কোহলিকে 'ঈশ্বরের সন্তান' বলে সম্বোধন অনুষ্কার, দেখুন পোস্ট
Virat Kohli (Photo Credit: Virendra Sehwag/ X)

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে কোনও সুযোগ বাকী রাখেন না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে কেরিয়ারের ৫০তম শতরান করেন বিরাট কোহলি। বৃহস্পতিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচে বিরাটের শতরান নিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন অনুষ্কা শর্মা। তিনি লিখেছেন, 'ঈশ্বরই সেরা চিত্রনাট্যকার! তোমার ভালোবাসা দিয়ে আমাকে আশীর্বাদ করার জন্য তাঁর কাছে আমি কৃতজ্ঞ.....। তুমি সত্যিই ঈশ্বরের সন্তান।' গতকাল নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে ভারত। ৭ উইকেট নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। চলতি মাসের গোড়ার দিকে বিরাটের ৩৫তম জন্মদিনে অনুষ্কা তাঁর জন্য একটি সুন্দর ছবি পোস্ট করে লেখেন, 'তাঁর জীবনের প্রতিটি চরিত্রেই তিনি অসাধারণ। কিন্তু কোন না কোন ভাবে তার গৌরবময় টুপিতে আরো পালক যোগ করতে থাকে। আমি এই জীবনের মধ্য দিয়ে এবং এর বাইরে এবং অন্তহীনভাবে....তোমাকে ভালোবাসি।' Virat Flying Kiss To Anushka: দেখুন, অনুষ্কাকে 'ফ্লাইং কিস' দিয়ে পঞ্চাশতম শতক উদযাপন বিরাটের

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 16, 2023 09:13 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).