Antigua and Barbuda Falcons vs Barbados Royals (Photo Credit: Barbados Royals/ X)

Antigua and Barbuda Falcons vs Barbados Royals, CPL 2025 Dream11 Prediction: অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস বনাম বার্বাডোস রয়্যালস, সিপিএল ২০২৫ (CPL 2025)-এর তিন নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ১৭ আগস্ট মুখোমুখি হবে Antigua and Barbuda Falcons বনাম Barbados Royals। অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে (Sir Vivian Richards Stadium, North Sound, Antigua) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ফ্যালকনরা তাদের প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে চলেছে। উদ্বোধনী খেলায় সেন্ট কিটস এবং নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে হারের পর আজ তারা চাইবে জয় পেতে। অন্যদিকে, রোভম্যান পাওয়েলের (Rovman Powell) নেতৃত্বে বার্বাডোস রয়্যালস তাদের নতুন মরসুম শুরু করতে চলেছে। এবার তাদের দলে রয়েছে শেরফেন রাদারফোর্ড (Sherfane Rutherford) এবং ব্র্যান্ডন কিং (Brandon King)-য়ের মতো তারকারা। Oval Invincibles vs Welsh Fire, Hundred 2025 Dream11 Prediction: ওভাল ইনভিন্সিবলস বনাম ওয়েলশ ফায়ারের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction

অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস বনাম বার্বাডোস রয়্যালস, সিপিএল ২০২৫

অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস বনাম বার্বাডোস রয়্যালস, সিপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বর্তমানে আবহাওয়া মোটামুটি ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৭° সেলসিয়াস হবে। তবে আকাশে মেঘ থাকবে সারাদিন এবং খেলা চলাকালীন বৃষ্টির সম্ভাবনা ১০%।

পিচ রিপোর্টঃ অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ বোলিং দলের জন্য বেশী সুবিধাজনক। গ্রিন টপ পিচ এবং ভালো বাউন্স এটিকে ভালো উইকেট বানায়। ব্যাটসম্যানরা পিচের পেস এবং বাউন্সকে ভালোভাবে ব্যবহার করতে পারে। এই পিচে ধরে খেললে রান ভালো আসে এবং পরের দিকে পিচ আরও সহজ হয়ে যায়।

টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে চেস করতে চাইবে কারণ এই পিচে প্রচুর রান আসে।

অ্যান্টিগুয়া অ্যান্ড বার্বুডা ফ্যালকনস বনাম বার্বাডোস রয়্যালস, সিপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: কুইন্টন ডি কক

ব্যাটসম্যান: শেরফেন রাদারফোর্ড, কারিমা গোর, রোভম্যান পাওয়েল

অলরাউন্ডার: ইমাদ ওয়াসিম, সাকিব আল হাসান, ফ্যাবিয়ান অ্যালেন

বোলার: মুজীব উর রহমান, ওবেড ম্যাককয়, মাহিশা থিকসানা, রাহকিম কর্নওয়াল

অধিনায়ক অপশন: রোভম্যান পাওয়েল/ কুইন্টন ডি কক

সহ-অধিনায়ক অপশন: মাহিশা থিকসানা/ মুজীব উর রহমান