Abu Dhabi Knight Riders vs Desert Vipers, ILT20 Live Streaming: আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারস, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন আন্তর্জাতিক লিগ ২০২৩-এর আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ জেনে নিন
আবুধাবি নাইট রাইডার্স (Abu Dhabi Knight Riders) ও ডেজার্ট ভাইপারস (Desert Vipers) ২০ জানুয়ারি শুক্রবার আন্তর্জাতিক লিগ ২০২৩-এর ৯ নম্বর ম্যাচে মুখোমুখি হবে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) ম্যাচটি অনুষ্ঠিত হবে। সুনীল নারাইনের (Sunil Narine) নেতৃত্বাধীন নাইট রাইডার্সকে এবারের আসরে একেবারে নড়বড়ে দেখাচ্ছে। তিন ম্যাচেই হারের ফলে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে তারা। অন্যদিকে, কলিন মুনরোর (Colin Munro) নেতৃত্বাধীন ভাইপারস এখনও পর্যন্ত দুটি ম্যাচ জিতেছে এবং তাঁদের তালিকার শীর্ষ থেকে এমআই এমিরেটসকে (MI Emirates) সরিয়ে দেওয়ার সমস্ত সম্ভাবনা রয়েছে। ১৮ জানুয়ারি আগের ম্যাচে নাইট রাইডার্সকে সাত উইকেটে হারানোর পর এই ম্যাচে নামবে ভাইপাররা। ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga) তিন উইকেট তুলে নিয়ে নাইটদের আট উইকেটে ১৩৩ রানে আটকে দেন। অ্যালেক্স হেলস (Alex Hales) ৪৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৬৪ রানে অপরাজিত থাকার পর ২৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভাইপাররা।
কবে, কোথায় আয়োজিত হবে আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারস?
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে (Sheikh Zayed Stadium, Abu Dhabi) আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারস?
আন্তর্জাতিক লিগ ২০২৩-এর আবু ধাবি নাইট রাইডার্স বনাম ডেজার্ট ভাইপারসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন জি-সিনেমাতে (Zee Cinema)। অনলাইনে দেখতে পাবেন জি-৫ (ZEE5) অ্যাপে।
Will @ADKRiders stage a #Bawaal comeback or will @DesertVipers continue their winning streak? ?
Catch #ADKRvDV with Cricket Safari from 7 PM onwards and the match from 7:30 PM.#DPWorldILT20 #HarBallBawaal pic.twitter.com/cBGmRE8QJX
— Zee Cricket (@ilt20onzee) January 20, 2023
(The above story first appeared on LatestLY on Jan 20, 2023 01:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

