CSJC Awards 2022: বর্ষসেরা পুরস্কার সোনার অচিন্ত্য শিউলি, সৌরভ ঘোষালকে
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে পদক এনে দেওয়া বাংলার দুই তারকা ক্রীড়াবিদকে সম্মান জানাতে চলেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ভারত্তোলক অচিন্ত্য শিউলি ও স্কোয়াশের সৌরভ ঘোষাল-কে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার।
কলকাতা, ২৫ অক্টোবর: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে দেশকে পদক এনে দেওয়া বাংলার দুই তারকা ক্রীড়াবিদকে সম্মান জানাতে চলেছে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব। কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বিচারে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ভারত্তোলক অচিন্ত্য শিউলি ও স্কোয়াশের সৌরভ ঘোষাল-কে দেওয়া হচ্ছে বিশেষ পুরস্কার। অচিন্ত্য, সৌরভের পাশাপাশি ক্রিকেটার মনোজ তিওয়ারি, ফুটবলার সৌভিক চক্রবর্তী, জিমন্যাস্ট প্রণতি নায়েক, শ্যুটার মেহুলি ঘোষকেও দেওয়া হবে রাজ্য পুরস্কার। আগামিকাল, বুধবার বিকেল ৪টে ১৫ থেকে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে হবে এই অনুষ্ঠান।
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছিলেন হাওড়ার দেউলপুরের ছেলে অচিন্ত্য। আর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে স্কোয়াশের দুটি বিভাগে (সিঙ্গলস ও মিক্সড ডবলস) পদক জিতে নজির গড়েছিলেন সৌরভ ঘোষাল। কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে এবারই প্রথম পদক জিতেচিলেন সৌরভ। আন্তর্জাতিক পর্যায়ে সৌরভের সেরা সাফল্য চলতি বছরেই গ্লাসগোয় আয়োজিত বিশ্বচ্যাম্পিয়নশিপে দীপিকা পাল্লিকেলের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ডাবলসে সোনা জিতে। পাশাপাশি ২০০৪ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ডাবলসে রুপো এবং ২০১৬ বিশ্বচ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে রুপো জেতেন তিনি। আরও পড়ুন-করোনা আক্রান্ত তারকা অজি স্পিনার
অন্যদিক, বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ২০ বছর বয়সি অচিন্ত্য শিউলি পুরুষদের ৭৩ কিলোগ্রাম ভারোত্তলন বিভাগে সোনা জিতে নজির গড়েচিলেন। স্ন্যাচ বিভাগে ১৪৩ কেজি ওজন আর ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে১৭০ কিলোগ্রাম ওজন তুলে দেশের হয়ে এক নয়া ইতিহাস তৈরি করেন অচিন্ত্য। কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বার্ষিক অনুষ্ঠানে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে শ্যুটিংয়ে বড় প্রতিভা আদ্রিয়ান কর্মকারকে। আদ্রিয়ান হলেন দেশের প্রাক্তন অলিম্পিয়ান শ্যুটার জয়দীপ কর্মকারের ছেলে।
এক নজরে কলকাতা ক্রীড়া সাংবাদিকদের বিচারে পুরস্কার জয়ীরা
বর্ষসেরা খেলোয়াড়- অচিন্ত্য শিউলি (ভারত্তোলন), সৌরভ ঘোষাল (স্কোয়াশ)
রাজ্য পুরস্কার
সেরা ক্রিকেটার-মনোজ তিওয়ারি
সেরা ফুটবল-সৌভিক চক্রবর্তী
সেরা অ্যাথলিট- আলমাস কবীর
সেরা টিটি খেলোয়াড়-সুতীর্থা মুথার্জি
সেরা সাঁতারু-নিলাবজা ঘোষ
সেরা সাইকেলিস্ট-ত্রিয়াসা পাল
সেরা জিমন্যাস্ট-প্রণতি নায়েক
সেরা ভলিবল খেলোয়াড়-উমর ফারুক হালদার
সেরা শ্যুটার-মেহুলি ঘোষ
সেরা দাবাড়ু-মিত্রাভ গুহ
বিশেষ পুরস্কার- আদ্রিয়ান কর্মকার (শ্যুটিং)
(কলকাতা থান্ডার বোল্ট ও বানিয়ান ট্রি গ্রুপ এই পুরস্কারে পাশে এসে দাঁড়িয়েছে।)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2022 06:01 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

