T20 World Cup 2022: করোনা আক্রান্ত অজি স্পিনার ! একাদশের বাইরে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে অস্ট্রেলিয়া
আইসিসি-র বিশ্বকাপ কেন্দ্রিক কোভিড বিধি বলছে যে, করোনা আক্রান্ত কোনও ক্রিকেটার চাইলে খেলতে পারবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই ক্রিকেটারকে খেলা থেকে বিরত রাখবে না।
টি-২০ বিশ্বকাপের(T20 World Cup 2022) মাঝেই দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিরুদ্ধে (Australia vs Sri Lanka) দ্বিতীয় ম্যাচে নামার ঠিক আগেই অস্ট্রেলিয়ার (Australia) তারকা স্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa) আক্রান্ত হলেন করোনায়। তার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আইসিসি-র বিশ্বকাপ কেন্দ্রিক কোভিড বিধি বলছে যে, করোনা আক্রান্ত কোনও ক্রিকেটার চাইলে খেলতে পারবে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা সেই ক্রিকেটারকে খেলা থেকে বিরত রাখবে না। কিন্তু দাসুন শনাকাদের (Dasun Shanaka) বিরুদ্ধে জাম্পাকে প্রথম একাদশের বাইরে রেখেই দল সাজিয়েছেন ফিঞ্চ।
Adam Zampa has tested positive for COVID19, but he's all eligible to participate in the match against Sri Lanka.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 25, 2022
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 25, 2022 05:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

