David Warner: ওয়ানডের পর টেস্টেও একশোয় ১০০ ডেভিড ওয়ার্নারের

মেলবোর্নে বক্সিংডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের।

David Warner: ওয়ানডের পর টেস্টেও একশোয় ১০০ ডেভিড ওয়ার্নারের
Daivd Warner (Photo Credits: Getty Images)

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: এমসিজি-তে বক্সিংডে টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় দিনে দুরন্ত সেঞ্চুরি অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner)। নিজের শততম টেস্টটা এই বক্সিং ডে টেস্টেই খেলছেন ওয়ার্নার। আর নিজের শততম টেস্টে সেঞ্চুরি করে বড় নজির গড়লেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি তারকা এই ওপেনার। শততম টেস্টে সেঞ্চুরি করা বিশ্বের দশম ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার হলেন ওয়ার্নার।

২০১৭ সালে তাঁর শততম ওয়ানডে-তেও সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। নিজের শততম ওয়ানডের সেঞ্চুরিটা তিনি করেছিলেন ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরুতে। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি গর্ডন গ্রিনিজও তাঁর শততম টেস্ট এবং ওয়ানডে-তে সেঞ্চুরি করেছিলেনআরও পড়ুন-খ্রিষ্টমাসে বান্ধবীর থেকে রোলস রয়েস গাড়ি উপহার পেলেন রোনাল্ড, দাম শুনলে চমকে উঠবেন

দেখুন টুইট

তিন বছর পর টেস্টে তিন অঙ্কের রান করে দারুণ কামব্যাক করলেন ওয়ার্নার। এমসিজি-র কঠিন পিচে ১৪৪ বলে তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়ার্নারের এটি ২৫তম টেস্ট সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে অজি তারকা ওপেনারের ৪৫টি সেঞ্চুরি হয়ে গেল। ওয়ার্নার ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের তারকা জো রুট (৪৪)-এর আন্তর্জাতিক ক্রিকেটের মোট সেঞ্চুরির হিসেবেও। পাশাপাশি এদিন টেস্টে ৮ হাজার ক্লাবের সদস্য হলেন ওয়ার্নার।

চলতি বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেখানে উসমান খোয়াজা (১)ও মার্নাস বালুসচানে (১৪)-র উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ওয়ার্নার-স্টিভ স্মিথ অনবদ্য পার্টনারশিপ করে দলের লিড অনেকটা বাড়াচ্ছেন। তৃতীয় উইকেটে ওয়ার্নার-স্মিথ ইতিমধ্যেই ১৭৮ রান যোগ করে ফেলেছেন। ওয়ার্নার দেড়শোর দিকে এগিয়ে চলেছেন, স্মিথ হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।

(The above story first appeared on LatestLY on Dec 27, 2022 10:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).