Mithun Chakraborty On Wrestler's Protest: কুস্তিগীরদের আন্দোলন নিয়ে কী বললেন 'মহাগুরু'! ভিডিয়োতে শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য

দিল্লির যন্তরমন্তরে বেশ কিছুদিন ধরেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্রথিতযশা কুস্তিগীররা। শুক্রবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিল্লির আপ সরকারের দিকে আঙুল তুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

Mithun Chakraborty On Wrestler's Protest: কুস্তিগীরদের আন্দোলন নিয়ে কী বললেন 'মহাগুরু'! ভিডিয়োতে শুনুন মিঠুন চক্রবর্তীর বক্তব্য
Photo Credits: ANI

কলকাতা: দিল্লির যন্তরমন্তরে বেশ কিছুদিন ধরেই ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন প্রথিতযশা কুস্তিগীররা (wrestler's protest)। শুক্রবার এপ্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে দিল্লির আপ সরকারের দিকে আঙুল তুললেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ( BJP leader Mithun Chakraborty)।

কলকাতায় (Kolkata) একটি অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী বলেন, "এটা কেন্দ্রের হাতে নেই। রাজ্যের বিষয়টি দেখা উচিত। কারণ, ক্ষমতা আমাদের হাতে নেই। আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় তৈরি। তাই এই বিষয়টি কেন্দ্রের হাতে নয় রাজ্যের হাতে আছে।" আরও পড়ুন: Dinhata Shootout: দিনে দুপুরে বাড়িতে ঢুকে বিজেপি নেতাকে গুলি করে খুন, সিবিআই তদন্তের আর্জি শুভেন্দুর

দেখুন ভিডিয়ো:

(The above story first appeared on LatestLY on Jun 02, 2023 06:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).