BCCI Central Contracts: বোর্ডের চুক্তি থেকে বাদ পড়ে যে ক্রিকেটারদের নিশ্চিত কোটি টাকা হাতছাড়া হল

ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি (BCCI Central Contract List 2025)- তে ফিরলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণ (Ishan Kishan)।

India beats Bangladesh by 7 Wickets in 1st T20I Match. (Photo Credits: BCCI@X)

BCCI Central Contracts 2024-25:: ঘরোয়া ক্রিকেট খেলতে না চাওয়ায় শৃঙ্খলভঙ্গের দায়ে BCCI-এর কেন্দ্রীয় চুক্তিতে থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স ও ঈশান। ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য পারফর করে শ্রেয়স আইয়ার বি গ্রেডে জায়গা পেলেন। আর নিজের ভুল শুধরে আইপিএলে ফর্মে ফেরার চেষ্টায় থাকা ঈশান কিষাণ সি গ্রেডে ঠাঁই পেলেন। এবার বোর্ডের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে মোট সাতটি নতুন মুখ। তাঁরা হলেন- নীতীশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা। এঁরা প্রত্যেকেই সি গ্রেডে থাকলেন।

বোর্ডের বার্ষিক চুক্তিতে মোট চারটি গ্রেডে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের রাখা হয়েছে। এ প্লাস গ্রেডে বার্ষিক ৭ কোটি টাকার চুক্তিতে আছেন মোট চার ক্রিকেটার-রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজা। বার্ষিক ৫ কোটি টাকার এ গ্রেডে আছেন মোট পাঁচজন- ঋষভ পন্থ, শুবমন গিল, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, মহম্মদ সিরাজ ও মহম্মদ সিরাজ। বি গ্রেডে বার্ষিক ৩ কোটির চুক্তিতে আছেন সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল সহ আছেন মোট পাঁচজন। বছরে ১ কোটি টাকার চুক্তিতে আছেন মোট ১৯ জন ক্রিকেটার। সি গ্রেডে আছেন রিঙ্কু সিং, তিলক ভর্মা, ঋতুরাজ গায়কোয়েড়, শিবম দুবে-র মত ক্রিকেটাররা।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যারা জায়গা পেলেন

চলতি বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, আবেশ খান,, শ্রীকর ভারত, উমরন মালিক, যশ দয়াল, বৈশক বিজয় কুমার, ভিতওয়াত কেভেরাপ্পা।।

এক নজরে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে কোন গ্রেডে কারা--

এ প্লাস গ্রেডে (বছরে ৭ কোটি টাকা): বিরাট কোহলি, রোহিত শর্মা, জশপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা।

এ গ্রেডে (বছরে ৫ কোটি টাকা): ঋষভ পন্থ, শুবমন গিল, হার্দিক পান্ডিয়া, কে এল রাহুল, মহম্মদ সিরাজ,মহম্মদ সিরাজ।

বি গ্রেডে (বছরে ৩ কোটি টাকা): শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যদব।

সি গ্রেডে ( বছরে ১ কোটি টাকা): রিঙ্কু সিং, তিলক ভর্মা, ঋতুরাজ গায়কোয়েড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর , মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, রজত পাতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতীশ কুমার রেড্ডি, ইশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশদীপ, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা।

যারা বাদ পড়লেন: যারা বাদ পড়লেন- রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভরত, আবেশ খান, উমরন মালিক, যশ দয়াল, বৈশক বিজয় কুমার, ভিতওয়াত কেভেরাপ্পা।

বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে এই প্রথম জায়গা যারা পেলেন--নীতীশ কুমার রেড্ডি, ধ্কুব জুরেল, অভিষেক শর্মা, সরফরাজ খান, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা।

যারা কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন- শ্রেয়স আইয়ার, ইশান কিষাণ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement