Bangladesh: গেইলদের দেশে গিয়ে ওয়ানডে-তে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ বাংলাদেশের
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শনিবার রাতে প্রভিডেন্সে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল পদ্মাপাড়ের দেশ।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। শনিবার রাতে প্রভিডেন্সে ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ৪ উইকেটে হারিয়ে ৩-০ সিরিজ জিতল পদ্মাপাড়ের দেশ। অথচ ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে ০-২, ও টি টোয়েন্টি সিরিজে ২-০ হেরেছিল বাংলাদেশ। অথচ তামিম ইকবালের নেতৃত্বে ওয়ানডে-তে ৩টি ম্যাচে জিতেই চমক দিল শেখ হাসিনার দেশ। সিরিজের প্রথম দুটি ওয়ানডে-তে বাংলাদেশ জিতেছিল যথাক্রমে ৯ উইকেটে ও ৪ উইকেটে।
প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল মাত্র ১৭৮ রান। মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে দারুণ স্পেল করেন তাইজুল ইসলাম। লো স্কোরিং ম্যাচ রান তাড়া করতে নেমে একটা সময় ১৪৭ রানে ৬ উইকেট হারিয়ে বেকাদায় ছিল তামিমের দল। সেখান থেকে নুরুল হাসান (৩২ অপ:), ও মেহদি হাসান মিরাজ (১৬ অপ:) অনবদ্য খেলে দলকে ৩-০ সিরিজ জেতান। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একেবারে খাদের কিনারায় দাঁড়িয়ে। এবার নিকোলাস পুরানরা নামবেন ভারতের বিরুদ্ধে। আরও পড়ুন-প্যারাসিন ওপেন 'এ' দাবা টুর্নামেন্ট জিতলেন ভারতের তরুণ গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দ
দেখুন টুইট
Caribbean consolation for Bangladesh 🙌
Skipper shows fight for West Indies 💪
Taijul Islam the hero 🔥
All the talking points from the final match of the #WIvBAN ODI series 👇https://t.co/WRg9RwtZRY
— ICC (@ICC) July 17, 2022
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ৩-০ জিতে আচমকা আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করলেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে সিরিজে সেরার পুরস্কার জেতেন তামিম ইকবাল।
(The above story first appeared on LatestLY on Jul 17, 2022 11:08 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

