Australia vs Netherlands Third-Place Play-Off, Hockey World Cup Live Streaming: অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, হকি বিশ্বকাপ ২০২৩ জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)

হকি বিশ্বকাপের পঞ্চদশ সংস্করণে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

Australia vs Netherlands Third-Place Play-Off, Hockey World Cup Live Streaming: অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, হকি বিশ্বকাপ ২০২৩ জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা (ভারতীয় সময় অনুসারে)
Netherland vs Belgium (Photo Credit: Hockey India/ Twitter)

হকি বিশ্বকাপে সবচেয়ে বেশী গোল করেও ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর শেষবারের মতো মাঠে নামবে অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস। রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। অস্ট্রেলিয়া আর্জেন্টিনার বিপক্ষে ৩-৩ গোলে ড্র, স্পেনের সাথে কোয়ার্টার ফাইনালে ২-০ গোলে জয় লাভ করে কিন্তু জার্মানির বিপক্ষে সেমিফাইনালে ৪-৩ গোলে পরাজিত হয়। মাত্র ছয় সেকেন্ড বাকি থাকতেই জয়সূচক গোলটি হজম করে নেয় অজিরা। ডাচরাও দু'বার সুযোগ হাতছাড়া করেছে। অনভিজ্ঞ দলটি পেনাল্টি শুটআউটে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন বেলজিয়ামের কাছে। আজ তাই দুদলই চাইবে তৃতীয় স্থান দখল করতে।

কবে, কোথায় আয়োজিত হবে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, হকি বিশ্বকাপের ম্যাচ?

২৯ তারিখ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, হকি বিশ্বকাপের ম্যাচটি আয়োজিত হবে।

কখন থেকে অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ, হকি বিশ্বকাপে ম্যাচ?

হকি বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪ঃ৩০টায়

কোথায় দেখবেন এফআইএইচ হকি বিশ্বকাপ ২০২৩-এর সরাসরি সম্প্রচার?

২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের সব ম্যাচ ভারতের স্টার স্পোর্টস ফার্স্ট (Star Sports First), স্টার স্পোর্টস সিলেক্ট ২ (Star Sports Select 2) এবং স্টার স্পোর্টস সিলেক্ট ২ এইচডি (Star Sports Select 2 HD) টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া, বিনামূল্যে দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)

কোথায় দেখবেন ২০২৩ পুরুষ হকি বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং?

(Where to watch men’s hockey World Cup 2023 live streaming in India?)

ডিজনি + হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App) সরাসরি দেখা যাবে পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩-এর লাইভ স্ট্রিমিং। এছাড়াও FanCode অ্যাপ ও ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং করা হবে।

(The above story first appeared on LatestLY on Jan 29, 2023 10:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).