Asian Games 2023: টেনিসে সোনা জেতার শেষ সুযোগ, মিক্সড ডবলসের ফাইনালে রোহন-ঋতুজা
এবার এশিয়ান গেমসে টেনিসে সোনা জয়ের শেষ সুযোগ ভারতের সামনে। মিক্সড ডবলসের ফাইনালে উঠলেন ভারতের জুটি রোহন বোপান্না-ঋতুজা ভোসলে।
এবার এশিয়ান গেমসে টেনিসে সোনা জয়ের শেষ সুযোগ ভারতের সামনে। মিক্সড ডবলসের ফাইনালে উঠলেন ভারতের জুটি রোহন বোপান্না-ঋতুজা ভোসলে। কাল, সোনার জয়ের ম্যাচে চাইনিজ তাইপের জুটির বিরুদ্ধে খেলবেন ৪৩ বছরের রোহন ও ২৭-এর ঋতুজা। এবার এশিয়াডে টেনিসে এখনও পর্যন্ত মাত্র একটাই পদক জিতেছে ভারত। ফাইনালে তাইল্যান্ডের জুটির কাছে হেরে পুরষদের ডবলসে রুপো জেতেন রামকুমার রামানাথন ও সাকেত মেনন জুটি।
পুরুষদের ডবলসে প্রথম রাউন্ডেই হেরেছিলেন শীর্ষ বাছাই রোহন বোপান্না-ইউকি ভামরি জুটি। মহলিদারে ডবলসে শুরুতেই হারেন অঙ্কিতা-ঋতুজা জুটি। পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের দুটিতেই কোয়ার্টার ফাইনালে হারেন ভারতের শীর্ষ বাছাই সুমিত নাগাল, অঙ্কিতা রায়না-রা। আরও পড়ুন-শ্যুটিংয়ে সোনা, টেনিসে রুপোর মাঝে ব্যাডমিন্টনে হতাশা, তাইল্যান্ডের কাছে শেষ আটে হার সিন্ধুদের
দেখুন এক্স
TENNIS
Rohan Bopanna and Rutuja Bhosale advance to the Mixed Doubles Final! 🇮🇳💙#AsianGames2022 #AsianGames #Tennis #SKIndianSports pic.twitter.com/nAFEJfAPSG
— Sportskeeda (@Sportskeeda) September 29, 2023
গতবার, ২০১৮ জার্কাতা এশিয়ান গেমসে ভারত একটি সোনা ও দুটো রুপো জিতেছিল। সেখানে এবার হাংঝৌ এশিয়াডে টেনিসে সোনা আসে কি না তার দিকেই তাকিয়ে সবাই। শেষবার দেশের জার্সিতে নেমে রোহন বোপান্না সোনা জিততে পারেন কি না সেটাই দেখার।
(The above story first appeared on LatestLY on Sep 29, 2023 01:19 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

