Asian Games 2023 Medal Tally: সোনাহীন দিনে ৬০ পদকে পৌঁছে চারে ভারত, দেড়শো সোনার পথে চিন

রবিবার হাংঝৌ এশিয়ান গেমসে এসেছিল রেকর্ড ১৫টি পদক। এশিয়াডের ইতিহাসে ভারতের একদিনে সবচেয়ে বেশী পদক নজির হয়েছিল।

Asian Games 2023 Medal Tally: সোনাহীন দিনে ৬০ পদকে পৌঁছে চারে ভারত, দেড়শো সোনার পথে চিন

রবিবার হাংঝৌ এশিয়ান গেমসে এসেছিল রেকর্ড ১৫টি পদক। এশিয়াডের ইতিহাসে ভারতের একদিনে সবচেয়ে বেশী পদক নজির হয়েছিল। রবিবার এসেছিল তিনটি সোনার পদক। কিন্তু সোমবার হাংঝৌতে একটাও সোনা এল না। তবে এদিন তিনটি রুপো, চারটি ব্রোঞ্জ জিতল ভারত। সব মিলিয়ে ১৩টি সোনা, ২৪টি সহ ৬০টি পদক জিতে পদক তালিকায় চার নম্বরে থাকল ভারত। ১৪৭টি সোনা সহ ২৭০টি পদক জিতে তালিকায় সবার আগে চিন। ভারতের আগে আছে জাপান (৩৩টি সোনা সহ ১২২টি পদক) ও দক্ষিণ কোরিয়া (৩১টি সোনা ১৩৩টি পদক)। পদক তালিকায় ভারতের ঠিক পিছনে আছে চাইনিজ তাইপে (১২টি সোনা সহ ৩৯ পদক) ও উজবেকিস্তান (১১টি সোনা সহ ৪৩টি পদক)

এদিন অ্যাথলেটিক্স থেকে এল মোট চারটি পদক। দিনের শুরুতে দুটো পদক আসে রোলার স্কেটিংয়ের দলগত বিভাগ থেকে। পুরুষ ও মহিলা উভয় বিভাগেই রোলার স্কেটিংয়ে ভারতের ব্রোঞ্জ পদক জেতে ভারত। সেমিফাইনালে উত্তর কোরিয়ার কাছে হেরে মহিলাদের ডবলসে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন বাংলার সুতীর্থা মুখোপাধ্যায়-ঐহিকা মুখোপাধ্যায়।

এক নজরে সোমবারের শেষে পদক তালিকা

মহিলাদের ৩ হাজার হাজার মিটার স্পিপলচেজে রুপো জেতেন পারুল চৌধুরী, ব্রোঞ্জ পান প্রীতি। লং জাম্পে রুপো জেতেন কেরলের অ্যান্সি সোজান। মিক্সড (পুরুষ ও মহিলা মিলিয়ে) 4x400 মিটার রিলে বিভাগে রুপো জেতে ভারত। এই বিভাগে ভারতের রুপো জয়টা বেশ নাটকীয়ভাবে হয়। কারণ রেসে দ্বিতীয় হওয়া শ্রীলঙ্কা দল বাতিল হওয়ায়, ভারত ব্রোঞ্জ থেকে রুপো জেতে। মিক্সড 4x400 মিটার রিলে দলে ছিলেন আজমল, রামরাজ, রমেশ এবং শুভা। বাহারিন এই বিভাগে সোনা জেতে। জাকার্তায় এই বিভাগে সোনা জিতেছিল ভারত। তাসের খেলা ব্রিজে রাউন্ড রবীন লিগে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করল ভারতীয় দল। এবার সোনা জয়ের ম্যাচে খেলতে হলে সেমিতে ভারতকে হারাতে হবে চিনকে। মহিলাদের ও মিক্সড দলগত বিভাগে সপ্তম ও পঞ্চম স্থানে থেকে বিদায় নিয়েছে ভারত।

পুরুষদের হকিতে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশকে ১২-০ গোলে হারাল ভারত। পাঁচটা ম্যাচের পাঁচটাতে জিতে ৫৮টা গোল করে গ্রুপ চ্যাম্পিয়ন করে সেমিফাইনালে উঠেছে ভারতীয় পুরুষ হকি দল। ফাইনালে ওঠার ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আর অন্য সেমিফাইনালে গতবার এশিয়াডে সোনাজয়ী জাপানের প্রতিপক্ষ চিন।

(The above story first appeared on LatestLY on Oct 02, 2023 10:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).