Asian Champions Trophy Hockey 2024 Live Streaming: ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়। ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস টেন ১ টিভি চ্যানেলে, অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে
India vs China, Asian Champions Trophy Hockey 2024 Live Streaming: ভারত জাতীয় হকি দল বনাম চিন জাতীয় হকি দলের ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪-এর শিরোপা রক্ষার পালা। প্যারিস অলিম্পিকে ভারতীয় পুরুষ হকি দল ব্রোঞ্জ জয়ের পর চিনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে আয়োজকের মুখোমুখি হবে। এই ইভেন্টটিতে ছয়টি অংশগ্রহণকারী দল রয়েছে এবং তাদের সকলকে একই পুলে দলবদ্ধ করা হয়েছে। যেখানে রবিবার চিনের বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারত এছাড়া বাকি রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, জাপান। ভারতের দলে নেতৃত্বে থাকবেন হরমনপ্রীত সিং। প্যারিসে ভারতের অভিযান শেষে খেলা থেকে অবসর নেওয়ার পরে তাদের তারকা গোলরক্ষক পিআর শ্রীজেশকে ছাড়াই এটি ভারতের প্রথম টুর্নামেন্ট হবে। শ্রীজেশের মতো একজনের দায়িত্বে থাকবে কৃষ্ণ বাহাদুর পাঠক অথবা সুরজ কারকেরার উপর। Asian Champions Trophy Hockey 2024: শিরোপা রক্ষার লড়াইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ভারত, জানুন স্কোয়াড, সূচি এবং সরাসরি সম্প্রচার
ভারতের স্কোয়াডঃ কৃষ্ণ বাহাদুর পাঠক (গোলরক্ষক), সুরজ কারকেরা (গোলরক্ষক), জারমনপ্রীত সিং (ডিফেন্ডার), অমিত রোহিদাস (ডিফেন্ডার), হরমনপ্রীত সিং (অধিনায়ক/ডিফেন্ডার), যুগরাজ সিং (ডিফেন্ডার), সঞ্জয় (ডিফেন্ডার), সুমিত (ডিফেন্ডার), রাজ কুমার পাল (মিডফিল্ডার), নীলকান্ত শর্মা (মিডফিল্ডার), বিবেক সাগর প্রসাদ (সহ-অধিনায়ক/ মিডফিল্ডার), মনপ্রীত সিং (মিডফিল্ডার), মহম্মদ মহম্মদ (মিডফিল্ডার), রাহিল মৌসিন (মিডফিল্ডার), অভিষেক (ফরোয়ার্ড), সুখজিৎ সিং (ফরোয়ার্ড), আরাইজিৎ সিং হুন্ডাল (ফরোয়ার্ড), উত্তম সিং (ফরোয়ার্ড), গুরজোত সিং (ফরোয়ার্ড)।
ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪
The wait is over! 🥳
Team India hits the field against China in their first match of the Asian Champions Trophy at 3:30 PM. ⏱️
Tune in LIVE on Sony Sports and Sony LIV.
Time to cheer for the men in blue!💙🇮🇳#HockeyIndia #IndiaKaGame #ACT24
.
.
.@CMO_Odisha @IndiaSports… pic.twitter.com/g7lcaUTpdh
— Hockey India (@TheHockeyIndia) September 8, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ?
৮ সেপ্টেম্বর চিনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে (Hulunbuir City in Inner Mongolia, China) এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম চিন।
কখন থেকে শুরু হবে ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ?
ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ?
ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস টেন ১ টিভি (Sony Sports TEN 1 TV) চ্যানেলে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ?
ভারত বনাম চিন, এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি ২০২৪ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে সোনি-লিভ অ্যাপে (Sony-LIV App)।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

