Argentina vs Poland, FIFA World Cup 2022 Live Streaming: ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন
আজ, মঙ্গলবার ১ ডিসেম্বর রাতে রাস আবু আবোউদের স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ সি-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা- পোল্যান্ড।
কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি (Lioenl Messi)। এদিন রাতে ফিফা বিশ্বকাপে (FIFA World Cup 2022) পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে খেলতে নামছে আর্জেন্টিনা (Argentina)। মেসি বনাম লিওয়নডস্কি দ্বৈরথে টিকে থাকার লড়াই। আর্জেন্টিনাকে অন্তত রুখে না দিলে পোল্যান্ডকেও বিদায় নিতে হতে পারে।
কাতার বিশ্বকাপে নক আউটে উঠতে হলে এদিন গ্রুপ লিগের শেষ ম্যাচে পোল্যান্ডকে হারাতেই হবে আর্জেন্টিনাকে। সৌদি আরবের কাছে ১-২ গোলে অবাক করা হারের পর মেসিরা বিদায়ের মুখে দাঁড়িয়ে ছিলেন। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে জোড়া গোলে হারিয়ে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার পথ খোলা রাখেন মেসিরা। এবার পোলিশদের বিরুদ্দে ডু অর ডাই ম্যাচে নামছেন মেসি। আরও পড়ুন-অধিনায়ক বেন স্টোকস সহ অজানা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেট দল, অনুশীলনে গড় হাজির অনেকেই
আসুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচ কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন--
কবে, কোথায় আয়োজিত হবে ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা (Argentina)-পোল্যান্ড (Poland)ম্যাচ?
When, Where, and How to Watch Argentina vs Poland Match Live?
আজ, মঙ্গলবার ১ ডিসেম্বর রাতে রাস আবু আবোউদের স্টেডিয়াম ৯৭৪-এ গ্রুপ সি-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা- পোল্যান্ড।
কখন থেকে শুরু হবে আর্জেন্টিনা (Argentina) বনাম পোল্যান্ড (Poland) ম্যাচ?
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?
ভারতে ফিফা বিশ্বকাপ দেখানোর টিভি স্বত্ত্ব কিনেছে 'স্পোর্টস ১৮' (Sports 18)। রিলায়েন্স-ভায়াকম ১৮-র নতুন এই স্পোর্টস চ্যানেলের পাশাপাশি এমটিভি এইচডি-তেও হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। সেখানে বিনামূল্যে সব ম্যাচ অনলাইনে দেখা যাবে জিও সিনেমার (Jio Cinema)মাধ্যমে।
অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?
বিনামূল্যে সরাসরি স্ট্রিমিং দেখতে হলে জিও সিনেমা অ্যাপে চলে যান। নিজের মোবাইল নম্বর দিয়ে নথিভুক্ত করালেই বিনামূল্যে দেখা যাবে ম্যাচ ।
Argentina vs Poland FIFA Football World Cup 2022 Match when where and how to watch live streaming and tv telecast with channel details online
(The above story first appeared on LatestLY on Nov 30, 2022 06:33 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

