Andre Russell KKR: রাসেল বৈশাখীতে ইডেনে দুশো পাড় কলকাতার, রাজাস্থানে জিততে চাই ২০৭ রান

২৫ বলে ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে কলকাতার রানকে দুশো পাড় করে দিলেন দ্রে রাস।

Andre Russell KKR: রাসেল বৈশাখীতে ইডেনে দুশো পাড় কলকাতার, রাজাস্থানে জিততে চাই ২০৭ রান
Andre Russell . (Photo Credits: X)

KKR বনাম RR: রবিবার কালবৈশাখীর আশঙ্কার মাঝেই রাজস্তান রয়্য়ালসের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। কালবৈশাখী ধেয়ে আসবে কি না ছিক নেই, তবে রাসেল বৈশাখী এল। দীর্ঘদিন ব্যাটে খরার পর অবশেষে রবিবারের বিকেলের ইডেনে ঝলসে উঠলেন রাসেল। একেবারে শেষের দিকে রিঙ্কু সিংয়ের দুই ছক্কায় ৬ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসের সাহায্যে কলকাতার রান হল ৭ উইকেটে ২০৬ রান। ৬টি ওভার বাউন্ডারি, ৪টি বাউন্ডারি হাঁকিয়ে ফর্মে ফেরা রাসেলকে ঘিরে অর্ধেক ভরা ইডেনের দর্শকরা উচ্ছ্বাসে ভাসলেন। সুনীল নারিন (১১) দ্রুত ফিরে গেলেও শুরুটা ভাল করেছিলেন রহমানুল্লাহ গুরবাজ (২৫ বলে ৩৫) ও আজিঙ্কা রাহানে (২৪ বলে ৩০)। দুজনেই সেট হয়ে আউট হয়ে যাওয়ায় কলকাতার বিপদ বাড়ে। চারে ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে রঘুবংশী অঙ্গকৃশকে পাঠিয়ে লাভ পায় কলকাতা। রাহানের আউটের পর পাঁচ নম্বরে নামানো হয় রাসেলকে।

দেখুন রাসেলের ৬ ছক্কার ইনিংস

এক নজরে স্কোরবোর্ড

 

রাসেল যখন ক্রিজে নামেন তখন কলকাতার স্কোর ১২.৪ ওভারে ৩ উইকেটে ১১১। রাসেল বৈশাখী, আর রঘুবংশীর দুরন্ত ইনিংসে সেখান থেকে কেকেআর ইনিংসের শেষ ৪৪ বলে করল ৯৫ রান। রাজস্থানের পেসার আকাশ মাধওয়াল ৩ ওভারে দিলেন ৫০ রান।

(The above story first appeared on LatestLY on May 04, 2025 05:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).