Bob Biswas: বব বিশ্বাস-এ অভিষেকের অভিনয় দেখে, ছেলের জন্য গর্বিত অমিতাভ বচ্চন

'নমস্কার, এক মিনিট...' শাশ্বত চট্টোপাধ্যায়ের (Sashwata Chatterjee) গলায় এই হাড়হিম করা লাইন শুনে পাগল হয়েছিল সিনেমা প্রেমীরা। অভিনয় কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়।

Bob Biswas: বব  বিশ্বাস-এ অভিষেকের অভিনয় দেখে, ছেলের জন্য গর্বিত অমিতাভ বচ্চন
Abhishek Bachchan In Bob Biswas (Photo Credit: Video Screen Grab)

'নমস্কার, এক মিনিট...' শাশ্বত চট্টোপাধ্যায়ের (Sashwata Chatterjee) গলায় এই হাড়হিম করা লাইন শুনে পাগল হয়েছিল সিনেমা প্রেমীরা। অভিনয় কাকে বলে দেখিয়ে দিয়েছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়। আর এবার সুজয় ঘোষ (Sujoy Ghosh) পরিচালিত ‘কাহিনি’-র বব বিশ্বাস চরিত্রকে নিয়ে একটা আস্ত সিনেমা হয়েছে। যার ট্রেলর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর সেই চরিত্রে এবার দেখা যাচ্ছে অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। আর তারপরই শুরু হয়েছে দুই অভিনেতার অভিনয় নিয়ে তুল্যমুল্য বিচার।

আর ছেলের ‘বব বিশ্বাস’ (Bob Biswas) -এর চরিত্রে অভিনয় দেখে আপ্লুত অমিতাভ বচ্চন। সেই কথা চেপে না রেখে সোশ্যাল মিডিয়ার জানিয়েছেন। টুইটারে অমিতাভ বচ্চন লিখেছেন, 'তোমাকে নিজের ছেলে বলতে আমার গর্ব হয়।’ আর এই টুইটের উত্তরও দিয়েছেন অভিষেক। অভিষেক লেখেন, ‘তোমায় ভালবাসি বাবা। তুমি সারা জীবন আমাদের বিগ বি থাকবে।’আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, মাদক মামলায় প্রকাশ্যে বম্বে হাইকোর্টের 'বেল অর্ডার'

দেখুন টুইট

প্রসঙ্গত, ‘বব বিশ্বাস ২’-এর পরিচালনা করছেন পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অর্ণপূর্না ঘোষ। ছবির একাংশের শ্যুটিং হয়েছে কলকাতাতে। চিত্রাঙ্গদা সিং-কে ছবিতে ‘বব বিশ্বাস’-এর স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। অন্যান্য গুরুত্নপূর্ণ চরিত্রে অভিনয় করছেন কাঞ্চন মল্লিক, দিতিপ্রিয়া রায়। বব বিশ্বাসের প্রযোজনায় রেড চিলিস এন্টারটেনমেন্ট। ছবির একটি গান গেয়েছেন অনুপম রায়। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এই ছবি।

(The above story first appeared on LatestLY on Nov 21, 2021 01:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).