Viral Video Of Tornado: 'মারণ' টর্নেডো হুঙ্কার ছাড়ছে, চূড়ান্ত সতর্কতা, মানুষ পালাচ্ছে অসহায়ের মত দেখুন

Viral Video Of Tornado: 'মারণ' টর্নেডো হুঙ্কার ছাড়ছে, চূড়ান্ত সতর্কতা, মানুষ পালাচ্ছে অসহায়ের মত দেখুন
Tornado (Photo Credit: Twitter)

ফের টর্নেডোর (Tornado) আতঙ্ক। এার আমেরিকার (US) আরকানসাসে জারি করা হল সতর্কতা। উত্তরপূর্ব আরকানসাসে সতর্কতা জারি করা হল। বিশাল আকারের টর্নেডো যখন আরকানসাসের মাথায় ঘুরতে শুরু করে, সেই সময় ওই প্রদেশের গভর্নরের তরফে জারি করা হয় চূড়ান্ত সতর্কতা। ইতিমধ্যেই টর্নেডো আরকাসাসের বিভিন্ন জায়গায় কার্যত হুঙ্কার ছাড়তে শুরু করেছে। প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে আবেদন করা হয় গভর্নরের তরফে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। উত্তরপূর্ব আরকানসাসের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু হয়েছে। একের পর এক সতর্কতা করায় আরকানসাসের বাসিন্দারা ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরে যেতে শুরু করেছেন। তবে বিশালাকার টর্নেডোর বেশ কিছু ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে। যার জেরে মানুষের মনে ছড়াতে শুরু করেছে আতঙ্ক।

আরও পড়ুন: US Tornado: দক্ষিণবঙ্গে রেলামের দাপটের মাঝেই মার্কিন মুলুকে আছড়ে পড়ল টর্নেডো, ঝড়ের তাণ্ডবে মৃত্যু ১৮ জনের

দেখুন কীভাবে টর্নেডো হুঙ্কার ছাড়ছে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2025 10:57 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).