Viral Video: বিমানবন্দর না ব্যাঙ্কের লাইন বুঝে উঠতে পারবেন না, দেখুন কাঠমাণ্ডুর কী অবস্থা

Viral Video: বিমানবন্দর না ব্যাঙ্কের লাইন বুঝে উঠতে পারবেন না, দেখুন কাঠমাণ্ডুর কী অবস্থা
Nepal Airport (Photo Credit: X/Screengrab)

নেপালের (Nepal) কাঠমাণ্ডু বিমানবন্দরের (Kathmandu) অবস্থা। নেপালের অন্যতম প্রধান বিমানবন্দরে মানুষকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ব্যাঙ্কে গিয়ে যেমন গ্রাহকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন, তেমনি অবস্থা কাঠ মাণ্ডু বিমানবন্দরের। অভিবাসন দফতরের সার্ভার ডাউন হয়ে পড়ায়, কাঠমাণ্ডু বিমানবন্দরের গতি একদম ধীর হয়ে যায়। অভিবাসন সার্ভার ডাউন হওয়ায় মানুষ বিমানবন্দরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন। অভিবাসন বা ইমিগ্রেসন সার্ভার বসে যাওয়ায় কাঠমাণ্ডু বিমানবন্দরে মানুষকে কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় কাজের জন্য, সেই ছবি উঠে আসতে শুরু করেছে। কী কারণে সার্ভার ডাউন হয়ে যায় বা বসে যায়, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। প্রসঙ্গত নেপাল এশিয়ার অন্যতম পর্যটকদের আকর্ষণের জায়গা। ফলে কাঠমাণ্ডু বিমানবন্দরের পর্যটকদের ভিড় প্রায় সব সময় লেগেই থাকে।

দেখুন কাঠমাণ্ডু বিমানবন্দরের কী পরিস্থিতি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 27, 2025 09:37 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).