Japan Earthquake: ভয়াবহ ভূমিকম্পের পাঁচদিন পরেও ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে দেহ, জাপান কম্পনে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়ালো

7.6 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। জারি হয়েছিল সুনামি সতর্কতা।

সোমবার বছরের প্রথম দিনে ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর জাপান। ২০২৪ সালের শুরুটা একেবারে মহা আতঙ্কে হয়েছে জাপানের। পাঁচ দিন হয়ে গেল সেই ভয়াবহ আতঙ্কে ভূমিকম্পের। কিন্তু এখনো ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে মৃতদেহ। সূর্যোদয়ের দেশে ভয়াবহ ভূমিকম্পের জেরে মৃত্যুর সংখ্যা একশো ছাড়ালো। মৃতদের সবাই ইশিকাওয়া প্রদেশের। ধ্বংসস্তূপের তলায় এখনো বেশ কিছু মৃতদেহ আটকে আছে বলে আশঙ্কা। এ ভূমিকম্পে গুরুতর জখমের সংখ্যা ৩০০।

ভয়াবহ ভূমিকম্প তারপর সুনামি সতর্কতা জেরে জাপানের ৩৩ হাজার মানুষ ঘরছাড়া হয়ে যান। ৫০ হাজারের মতো বাড়ি বিদ্যুৎহীন ছিল। লক্ষাধিক বাড়িতে এখনো জলসরবরাহ স্বাভাবিক হয়নি। তবে এ কথা ও ঠিক ভয়াবহ ভূমিকম্পের জন্য প্রস্তুতি জাপানকে আরো অনেক বড় ক্ষতি থেকে বাঁচিয়ে দিল।

দেখুন খবরটি

— Tahira Rana (@tahirarana96) January 2, 2024

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement