Syria: আসাদ পালাতেই সিরিয়ায় জোরদার হামলা শুরু করল ইজরায়েল, ভূমিকম্পের মত ক্রমাগত কাঁপছে দামাস্কাস, দেখুন ভিডিয়ো
বাশার আল-আসাদ (Bashar Al-Assad) সিরিয়া (Syria) ছেড়েছেন। বাশার সিরিয়া ছাড়ার পর এবার হামলা শুরু করল ইজরায়েল (Israel)। রিপোর্টে প্রকাশ, সিরিয়ায় একটানা হামলা শুরু করেছে ইজরায়েল। সিরিয়ার সংবাদমাধ্যমের দাবি, বাশার দেশ ছাড়ার পর দামাস্কাস-সহ সংলগ্ন এলাকায় চক্কর কাটছে ইজরায়েলের যুদ্ধ বিমান। ইজরায়েলের যুদ্ধ বিমানগুলি সিরিয়ার আকাশে চক্কর কাটতে কাটতে দামাস্কাসে হামলা চালাচ্ছে। দামাস্কাস-সহ একাধিক এলাকায় ইজরায়েলি যুদ্ধ বিমান একের পর এক হামলা শুরু করেছে। আসাদ ক্ষমতায় থাকাকালীনও যেমন ইজরায়েল মাঝে মদ্যেই দামাস্কাসে হামলা চালাত, তেমনি বাশার সিরিয়া ছাড়ার পর থেকে এক নাগাড়ে হামলা শুরু করেছে ইজরায়েলি যুদ্ধ বিমান। শুধু তাই নয়, আসাদ সিরিয়া ছাড়ার পর, এযাবৎকালের সবচেয়ে বড় হামলা চালানো শুরু করেছে ইজরায়েল। যদিও ইজরায়েলের তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
ইজরায়েলের যুদ্ধ বিমান ক্রমাগত হামলা চালাচ্ছে সিরিয়ায়...
Scenes from the #Israeli Air Strikes on the #Syrian Army warehouses, And #Chemical House surrounding the #Qudsaya suburb pic.twitter.com/not6cY1AFU
— Mahalaxmi Ramanathan (@MahalaxmiRaman) December 10, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 10, 2024 01:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

