Shocking Video: চরম নৃশংস পাকিস্তানি পুলিশ, প্রার্থনারত যুবককে কন্টেনারের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, দেখুন ভিডিয়ো
পাকিস্তান (Pakistan) থেকে এবার ভয়াবহ ছবি সামনে এল। যেখানে এক ব্য়ক্তি যখন প্রার্থনা করছিলেন, সেই সময় তাঁকে জাহাজের কন্টেনার থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল। ওই ব্যক্তি প্রার্থনার জন্য কন্টেনারের উপর উঠেছিলেন না ইমরান খানের মুক্তির দাবিতে মিছিল করছিলেন, তা স্পষ্ট নয়। এই ফুটেজটি সামনে আসে চলতি সপ্তাহের প্রথমে। যখন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পিটিআই প্রধান ইমরান খানের (Imran Khan) মুক্তির দাবিতে সরব হন তাঁর সমর্থকরা। কয়েক হাজার মানুষ ইসলামাবাদে মিছিল করে ইমরান খানে মুক্তির দাবি জানাতে শুরু করেন। যে পিটিআই সমর্থকদের দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ দেয় শেহবাজ় শরিফ সরকার। সেই পিটিআই সমর্থকদের মিছিলের সময়ই কন্টেনারের উপর থেকে এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় প্রার্থনারত অবস্থায়।
দেখুন পাকিস্তান পুলিশের অমানবিক কীর্তি ...
Pakistani police throw man from three-story-high stack of shipping containers while he is praying pic.twitter.com/vjaVXza4Vb
— Bad Cops (@CopsGoneWrong) November 27, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

