Pakistan Army Soldiers Killed: ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানে হত ৭ সেনা জওয়ান

মঙ্গলবার বিকেলে বালুচিস্তান প্রদেশে আইইডি বিস্ফোরণে সাত পাক জওয়ানের মৃত্য়ু হল। সেনা কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরক ছোঁড়া হয়েছিল বলে খবর।

Pakistan Army Soldiers Killed: ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানে হত ৭ সেনা জওয়ান
Blast Representative Photo (Photo Credits: ANI)

পহেলগাম কাণ্ডের পর ভারতের সঙ্গে যুদ্ধের আশঙ্কায় দিন গুনছে পাকিস্তান। এরই মধ্যে বড় ক্ষতি হয়ে গেল পাকিস্তানের। বালুচিস্তান প্রদেশে আইইডি বিস্ফোরণে ( IED explosion) সাত পাক জওয়ানের মৃত্য়ু হল। সেনা কনভয়কে লক্ষ্য করে বিস্ফোরক ছোঁড়া হয়েছিল বলে খবর। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে সাতজন পাক জওয়ানের দেহ উদ্ধার করা হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে পাক সরকার। আরও পড়ুন-মাঝ আকাশে ব্যাংকক থেকে মস্কোগামী বিমানের কেবিন ঢাকল ধোঁয়ায়, দিল্লি বিমানবন্দরে অ্যারোফ্লট ফ্লাইটের জরুরি অবতারণ

দেখুন খবরটি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 06, 2025 09:04 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).